Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফাইনালিস্ট হয়েও মীরাক্কেলে অংশ নিতে পারছেন না রিমন ও রাশেদ

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
22 May, 2021, 03:25 pm
Last modified: 22 May, 2021, 03:27 pm

Related News

  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • কিছু নস্টালজিয়া আর বহু প্রত্যাশা নিয়ে ফিরল নতুন কুঁড়ি
  • ‘জোর করেই ল্যাবে টেনে নিয়ে গিয়েছিল’: যেভাবে এক তরুণ অফিসকর্মী হয়ে ওঠেন টিভির প্রথম মুখ

ফাইনালিস্ট হয়েও মীরাক্কেলে অংশ নিতে পারছেন না রিমন ও রাশেদ

রোববার গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশি আরেক প্রতিযোগী তৌফিক আনসারীর পারফরম্যান্স দেখা যাবে সরাসরি।
হাবিবুল্লাহ সিদ্দিক
22 May, 2021, 03:25 pm
Last modified: 22 May, 2021, 03:27 pm
বাঁ থেকে- আবিদুল ইসলাম রিমন ও আফনান আহমেদ রাশেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রিমন ও রাশেদ দুজনই ফাইনালে জন্য চূড়ান্ত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে হয়তো তাদের দারুণ পারফরম্যান্স দেখা যেত ভারতের টিভি চ্যানেল জি বাংলার কমেডি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন টেন এ। 

কমেডি নিয়ে জনপ্রিয় এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এ বছর চার প্রতিযোগী অংশ নিতে পেরেছিলেন। তবে সেটাও করোনাভাইরাসের কারণে লকডাউনের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেই। শেষ অবধি টিকে ছিলেন তিনজন- আবিদুল ইসলাম রিমন, আফনান আহমেদ রাশেদ ও তৌফিক এলাহী আনসারী। এদের মধ্যে তৌফিক ফাইনালে অংশ নিতে পারলেও বাকি দুজন রয়ে গেছেন দেশে।

চলমান লকডাউন ও বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকার কারণে আগামীকাল (রোববার) আয়োজিত চূড়ান্ত প্রতিযোগিতায় দেখা যাচ্ছে না রিমন ও রাশেদের পারফরম্যান্স। থেকেও যেন নেই এই দুই প্রতিযোগী। যদিও প্রতিযোগিতার বিভিন্ন সময়ে তাদের পারফরম্যান্স সমাদৃত হয়েছে। পছন্দ করেছেন বিচারকসহ দর্শকেরা। পেয়েছেন রসিক রত্ন সম্মানও।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ বলেন, 'শুটিং শিডিউলের ফাঁকে বিশেষ কাজে দেশে এসেছিলাম। এরপর লকডাউনে পড়ে যাই। ফ্লাইটের টিকিট কেটেছিলাম, সেটাও ক্যানসেল হয়ে যায়। জি বাংলা অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেটা সম্ভব হয়নি। তবে ভালো লাগার বিষয়, অফিশিয়ালি আমাকে ফাইনালিস্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞ।'

রাশেদ আরও বলেন, 'ফাইনালে সবচেয়ে বেশি মিস করব ট্রফিটা। এমনও তো হতে পারত, আমরাই ট্রফিটা নিয়ে এলাম।'

আরেক প্রতিযোগী রিমন বলেন, 'মীরাক্কেলে অংশ নেওয়া আমার স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। ফাইনালে থাকতে না পেরে খানিকটা খারাপ লাগছে। তবে অংশ নেওয়াটা আমার জন্য আনন্দের ও সৌভাগ্যের। সেখানে অনেক কিছু শিখতে পেরেছি।'

তবে সরাসরি অংশ না নিলেও ছোট্ট একটা অংশে দেখা যাবে দুজনকে। দেশ থেকে একটা শুভেচ্ছা ভিডিও পাঠিয়েছেন তারা। সেটাই দেখা যাবে ফাইনালের স্ক্রিনে।

আরেক প্রতিযোগী তৌফিক আনসারীর পারফরম্যান্স দেখা যাবে সরাসরি।

জানা গেছে, রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রচারিত হবে গ্র্যান্ড ফিনালে। বরাবরের মতো মীর আফসার আলীর উপস্থাপনায় জমজমাট এই শো বাংলাদেশ ও ভারতের হাজার হাজার দর্শক উপভোগ করেন।

Related Topics

টপ নিউজ

মীরাক্কেল / রিয়েলিটি শো / টেলিভিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • বোকা বাকশোর কথকতা
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ
  • কিছু নস্টালজিয়া আর বহু প্রত্যাশা নিয়ে ফিরল নতুন কুঁড়ি
  • ‘জোর করেই ল্যাবে টেনে নিয়ে গিয়েছিল’: যেভাবে এক তরুণ অফিসকর্মী হয়ে ওঠেন টিভির প্রথম মুখ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net