Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পর্দার জেমস বন্ড কি বাস্তবেও ভালো গোয়েন্দা হতেন? 

বিনোদন

টিবিএস ডেস্ক
21 January, 2021, 03:10 pm
Last modified: 21 January, 2021, 03:12 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

পর্দার জেমস বন্ড কি বাস্তবেও ভালো গোয়েন্দা হতেন? 

সিক্রেট অ্যাজেন্ট হতে চাইলে চমৎকারভাবে বানানো একটি টাক্সেডো পরা ছাড়াও আরও অনেককিছুর প্রয়োজন হয়।
টিবিএস ডেস্ক
21 January, 2021, 03:10 pm
Last modified: 21 January, 2021, 03:12 pm

৬০ বছরেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়িয়েছেন সিনেমার পর্দায়, তাড়া করেছেন অসংখ্য খারাপ লোক- যাদের আমরা ভিলেন বলে চিনি। বলা হচ্ছে সবার পরিচিত মুখ ও প্রিয় গোয়েন্দা জেমস বন্ডের কথা। কিন্তু ব্রিটেনের সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসের প্রধান অ্যালেক্স ইয়ংগার দ্য গার্ডিয়ানকে বলছেন ভিন্ন কথা।

ইয়ংগারের মতে, একজন এসআইএস অফিসার মানেই শুধু দামি গাড়ি, মার্টিনি ও দারুণসব টাক্সেডো স্যুট পরে ঘুরে বেড়ানো নয়। তাই তার ধারণা, সিনেমা জগতের জেমস বন্ড বর্তমান সময়ে থাকলে এমআইসিক্স-এ চাকরি জোটানোও তার পক্ষে কঠিন হয়ে পড়ত!

যদিও জীবনের সব সুন্দরের প্রতি বন্ডের প্রশংসা আসলেই গ্রহণযোগ্য, কিন্তু যেখানে-সেখানে অদূরদর্শিতা নিশ্চিত তার ক্যারিয়ারের ইতি টেনে দেওয়ার কারণ হতো।

ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়ামের প্রধান অধ্যক্ষ অ্যালেক্সিস অ্যালবিওন বলেন, 'আমরা দেখি, বন্ড যেখানেই যাচ্ছেন, সেখানেই সহিংসতা, মারপিট ও মৃত্যু তার পিছু নিচ্ছে। এইসব কারণেই যেকোনো খ্যাতিসম্পন্ন গোয়েন্দা সার্ভিস থেকে তাকে সময়ের পূর্বেই অবসর নিতে বাধ্য করা হতো। এছাড়াও তার নিজের আসল নাম ব্যবহারের প্রবণতা, হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ দুর্বলতা, সরকারি সম্পদের অমিতব্যয়ী ব্যবহার, নিজের যৌনজীবন সম্পর্কে বিচক্ষণতার অভাব- এ রকম আরও বহু ব্যাপার এই তালিকায় যোগ হতে থাকবে।'

এক কথায়, বাস্তবজীবনে জেমস বন্ড এক দুর্বিষহ গোয়েন্দা হিসেবে পরিচিত হতেন!

আপনি নিজেই একবার ভেবে দেখুন, যখন সবাই জেনে যাবে আপনার আসল পরিচয়, তখন গুপ্তচরবৃত্তি করা কতটা কঠিন হয়ে দাঁড়াবে। অ্যাজেন্ট জিরো জিরো সেভেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা বা চরদের অন্যতম। কিন্তু তিনি কখনোই ছদ্মবেশ ধারণ করেন না এবং প্রায় সর্বত্র নিজের নাম ব্যবহার করেন। এমনকি 'বন্ড' বা 'জেমস বন্ড'ও একটি কোড নাম; তাহলে একেই এত অসংখ্যবার ব্যবহার করার মানে কী?

সর্বশেষ ব্যাপার, জেমস বন্ড জিরো জিরো সেভেনের শত্রুর হাতে ধরা পড়ে যাওয়ার বেশ কুখ্যাতি রয়েছে। 'গোল্ডেনআই' সিনেমায় অ্যালেক ট্রেভেলিয়ান ওরফে জানুস তাকে দুইবার আটক করতে সক্ষম হয়েছিল! আর কতবার বিষ মেশানো পানীয় পানের পর বন্ডের শিক্ষা হবে যে, তার শত্রুর হাত থেকে কিছু খাওয়া উচিত নয়?

আপনি আমাকে একবার বোকা বানান, শেইম অন ইউ! আপনি বন্ডকে দুবার বোকা বানান, শেইম অন জিরো জিরো সেভেন!

এছাড়াও বন্ড রাডারের নিচে থাকতে পারেন না। অন্যদিকে, সত্যিকারের গোয়েন্দারা কারও দৃষ্টি আকর্ষণের জন্য বাইরে বের হন না; অথচ বন্ডের ক্ষেত্রে দেখা যায়, তিনি আকর্ষণের কেন্দ্রে থাকতে খুবই উৎসুক। আপনি একবার তার গাড়িগুলোর দিকে তাকান, অ্যাস্টন মার্টিন, রোলস রয়েস, অডি, বেন্টলিসের মতো গাড়ি যে সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করবে, তা তো জানা কথাই। 'গোল্ডেন আই'-এর একটি উক্তি বলা যাক, 'মানুষ হত্যা করতে লাইসেন্স লাগবে, ট্রাফিক আইন ভাঙতে নয়।'

আর জেমস বন্ড যে একজন মদ্যপায়ী, তা তো সর্বজনবিদিত। ব্রিটিশ গবেষকরা জানতে পেরেছেন, জিরো জিরো সেভেনের সাপ্তাহিক অ্যালকোহল নেওয়ার পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যে পরিমাণ অ্যালকোহল নেওয়া উচিত, তারচেয়ে চার গুণ বেশি। তারা আরও সন্দেহ করছেন, এত অ্যালকোহল নেওয়ার কারনেই বন্ডের হাত কাঁপা সমস্যা তৈরি হয়েছে। তার 'ভোদকা মার্টিনি শুধু শেইক করবে, নাড়বে না' কথাটিই এর প্রমাণ, যেখানে এর উল্টো হবার কথা ছিল একজন সাধারণের পক্ষে। 

  • সূত্র: রিডার'স ডাইজেস্ট

Related Topics

টপ নিউজ

জেমস বন্ড / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net