Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
তারকারা ব্যস্ত সচেতনতায়

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
24 March, 2020, 02:45 pm
Last modified: 24 March, 2020, 05:04 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে

তারকারা ব্যস্ত সচেতনতায়

করোনার কারণে সবকিছু যখন বন্ধ, তখন বসে নেই আমাদের তারকারাও। একের পর এর সচেতনতামূলক ভিডিও পোস্ট করছেন স্যোশাল মিডিয়ায়। চেষ্টা করছেন সাধারণ জনগনকে সচেতন করার।
হাবিবুল্লাহ সিদ্দিক
24 March, 2020, 02:45 pm
Last modified: 24 March, 2020, 05:04 pm

পৃথিবী জুড়ে যখন করোনার আক্রমণ, সবকিছু যখন বন্ধ, তখন বসে নেই আমাদের তারকারাও। তারা একের পর এর সচেতনতামূলক ভিডিও পোস্ট করছেন স্যোশাল মিডিয়ায়। চেষ্টা করছেন সাধারণ জনগনকে সচেতন করার। শুধু তাই নয়, পরামর্শ দিচ্ছেন- কিভাবে হাত পরিস্কার করে নিজেকে নিরাপদ রাখা যায়।

রোববার থেকে বন্ধ রয়েছে টেলিভিশন নাটকের শুটিং। এমনকি নতুন করে সিনেমার শুটিংও হচ্ছে না। আপাতত শুটিং ডাবিং ছাড়া সময় কাটাতে হচ্ছে তারকাদের। এই অলস সময়টা নতুন নতুন ভিডিও করে কাজে লাগাচ্ছেন অনেকেই।

কদিন আগে শুরুটা করেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের বেডরুম বসে তার ভক্তদের জানিয়েছেন, কিভাবে করোনা ভাইরাস দূরে থাকা যায়। প্রায় ১০ মিনিটের এই ভিডিওতে তিনি তার ভক্তদের সচেতন থাকতে বলেছেন। জানিয়েছেন, তিনি শুটিং বন্ধ করে ঘরেই আছেন।

অভিনেতা মোশাররফ করিম কদিন আগে কলকাতা থেকে ফিরেছেন। তার নতুন ছবি 'ডিকশনারি'তে অভিনয় করতে সেখানে যাওয়া। ফিরে এসেই আছেন হোম কোয়ারেন্টিনে। তবে তিনি বসে নেই। নিজের ফেসবুক পেজ থেকে এসেছেন লাইভে। সচেতন করছেন ভক্তদের।

ছেলেকে নিয়ে লাইভে এসেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছড়ায় ছড়ায় শুনিয়েছেন, কিভাবে করোনো থেকে দুরে থাকা যায়। একইভাবে ছড়ায় ছড়ায় ছেলেকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সোহানা সাবা।

অভিনেত্রী আজমেরী হক বাঁধনও তার মেয়েকে নিয়ে ভিডিওতে কথা বলেছেন। মেয়েকে দিয়ে দেখিয়েছেন, কিভাবে হাত পরিস্কার করতে হয়। এটুকুতেই থেমে নেই বাঁধন। তার বাসার নিচে করেছেন হাত ধোয়ার ব্যবস্থা। রেখেছেন সাবান ও হ্যান্ড স্যানিটাইজার। আইসিডিআরবির এক কর্মকর্তা বন্ধুকে সঙ্গে নিয়ে দেখিয়েছেন, কিভাবে ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়। ভক্তদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছেন নিজের আইডি থেকে।

করোনার কারনে অভিনেতা আরিফিন শুভ জিমে যেতে পারছেন না। ঘরে বসেই ব্যায়াম করছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি সর্তক করেছেন তার ভক্তদের। 

অভিনেতা আফরান নিশোও ভক্তদের জানিয়েছেন, কিভাবে পরিস্কার পরিচ্ছন্ন থাকা যায় এবং দূরে রাখা যায় করোনাকে। 

মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া অবশ্য শুনিয়েছেন ঘরে থাকার এই সময়ে কি করে সময় কাটাবেন। তিনি প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করছেন ফেসবুকে। জানাচ্ছেন সর্তকতামূলক বার্তা।

ঘরে থাকার অনুরোধ জানিয়ে মডেল নায়লা নাইম বলেছেন, প্রয়োজনে আমার ছবি দেখুন, তাও ঘরে থাকুন। ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন তার আবেদনময়ী ছবি। প্রতিদিনই তিনি এমন ছবি আপলোড করছেন ভক্তদের জন্য।

বেশিরভাগ তারকাই সচেতন করতে প্রতিদিনই নানা ধরনের বার্তা দিচ্ছেন। কেউ আসছেন লাইভে। কেউ পোস্ট করছেন করোনা সংক্রান্ত নানা তথ্য। কেউ আবার রান্নার ভিডিও পোস্ট করছেন। অনেকে সামাজিক কাজও শুরু করেছেন। নিজের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে দেখা গেছে বেশ কজন তারকাকে। 

নতুন কাজের খবর চেয়ে এসব এখন বেশি গুরুত্বপূর্ণ বলে জানালেন কয়েকজন তারকা। ভক্তরা ভালো থাকলে সামনে অনেক নতুন কাজের খবর জানানো যাবে বলে জানান তারকারা।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনা ভাইরাস / অভিনেতা / অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net