Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
টালিন চলচ্চিত্র উৎসবে ফারুকীর 'নো ল্যান্ড'স ম্যান'  

বিনোদন

টিবিএস রিপোর্ট
15 November, 2021, 07:00 pm
Last modified: 15 November, 2021, 07:12 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

টালিন চলচ্চিত্র উৎসবে ফারুকীর 'নো ল্যান্ড'স ম্যান'  

এছাড়া টালিন উৎসবে ফার্স্ট ফিচার প্রতিযোগিতায় জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুকী।   
টিবিএস রিপোর্ট
15 November, 2021, 07:00 pm
Last modified: 15 November, 2021, 07:12 pm
নো ল্যান্ড'স ম্যান। ছবি: সংগৃহীত

ইউরোপের টালিন ব্ল্যাক নাইট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'নো ল্যান্ড'স ম্যান'। উৎসবের 'কারেন্ট ওয়েভস' শাখায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এটি।  

এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কিম জি সুক অ্যাওয়ার্ডের জন্য লড়েছিল চলচ্চিত্রটি।

এছাড়া টালিন উৎসবে ফার্স্ট ফিচার প্রতিযোগিতায় জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুকী।    

নিজের ফেসবুক একাউন্ট থেকে দেওয়া পোস্টে এই নির্মাতা লিখেন, "'নো ল্যান্ড'স ম্যান-এর পরবর্তী গন্তব্য টালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যাল। কারেন্টস ওয়েভ শাখায় আরও কিছু সুন্দর চলচ্চিত্রের সঙ্গী হতে যাচ্ছে এটি। আমি উৎসবে উপস্থিত থাকবো এবং প্রশ্নোত্তর পর্বেও অংশ নিবো। ওহ, এবার টালিন্ উৎসবে আমার আরও একটি কাজ রয়েছে। আমি আবারও তাদের জুরি বোর্ডে থাকবো। এবার সেটা ফার্স্ট ফিচার প্রতিযোগিতায়।"        

'নো ল্যান্ড'স ম্যান' চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। একজন দক্ষিণ এশীয় পুরুষের জীবনে পরিচিতি সংকট এবং ধর্ম-গোত্র ও জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা বৈষম্য ও অপরাধের চিত্র নিয়ে গড়ে উঠেছে ছবিটির কাহিনী।

ছবিতে আরও আছেন বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান খান, অস্ট্রেলীয় অভিনেতা মেগান মিচেল এবং অন্যরা। 

১৯৯৭ সাল থেকে এস্তোনিয়ার রাজধানী টালিনে অনুষ্ঠিত হচ্ছে টালিন ব্ল্যাক নাইটস চলচ্চিত্র উৎসব। প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতাবিহীন, দুই ধরনের চলচ্চিত্রই এখানে প্রদর্শিত হয়।    

ফেস্টিভ্যালের ওয়েবসাইট সূত্রে জানা যায়, 'কারেন্ট ওয়েভস' একটি প্রতিযোগিতাবিহীন প্রোগ্রাম যেখানে বিশ্ব চলচ্চিত্রের বর্তমান ট্রেন্ডগুলোর  প্যানোরামিক ভিউ দেখানো হয়। উৎসবের প্রোগ্রাম টিমের চোখে অদ্বিতীয় বলে ধরা পড়েছে, এমন কিছু নতুন চলচ্চিত্রও নির্বাচিত করা হয়। 

টালিন উৎসবের 'কারেন্ট ওয়েভস' শাখায় নির্বাচিত চলচ্চিত্রগুলোর ইতোমধ্যেই প্রিমিয়ার হয়ে গেছে কিংবা অন্যান্য সুপরিচিত চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে।  

এবছর টালিন ব্ল্যাক নাইটস চলচ্চিত্র উৎসব চলবে ১২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।   

Related Topics

টপ নিউজ

নো ল্যান্ড'স ম্যান / মোস্তফা সরয়ার ফারুকী / টালিন ফিল্ম ফেস্টিভ্যাল / ইউরোপ / নওয়াজউদ্দিন সিদ্দিকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net