Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বোসম্যানের জন্য শোকগাথা

বিনোদন

করিম আবদুল-জব্বার
30 August, 2020, 05:50 pm
Last modified: 30 August, 2020, 08:35 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

বোসম্যানের জন্য শোকগাথা

'অদম্য এই মানুষটির উজ্জ্বল চোখের ভেতর কৃষ্ণাঙ্গ মানুষগুলোর সংগ্রাম ও বিজয়ের একটা পূর্ণাঙ্গ ইতিহাসের দেখা পেতাম আমরা।'
করিম আবদুল-জব্বার
30 August, 2020, 05:50 pm
Last modified: 30 August, 2020, 08:35 pm
চ্যাডউইক বোসম্যান

ব্ল্যাক প্যান্থার ছিলেন না চ্যাডউইক বোসম্যান। ছিলেন না থারগুড মার্শাল। ছিলেন না তিনি জ্যাকি রবিনসন। ছিলেন না জেমস ব্রাউন। তিনি ছিলেন ভীষণ সুদক্ষ এক অভিনেতা, যিনি প্রখরতা, জাদুমন্ত্র ও প্যাশনের এক অতুলনীয় সংমিশ্রণ ঘটিয়ে এইসব ব্যক্তিত্বের প্রতিমাগুলোকে চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে আরও বহুদূর পর্যন্ত বিস্তৃত করার সক্ষমতা দেখিয়েছিলেন।

যখন কৃষ্ণাঙ্গ নায়কদের কথা ভাবি, আমাদের মনে বোসম্যানের মায়াবি অথচ দৃঢ়চেতা মুখ ভেসে ওঠে; তার মতোই দরদি অথচ ঝাঁজাল কণ্ঠস্বর শুনতে পাই আমরা।

তিনি সেই বিরল অভিনেতাদের একজন ছিলেন, যাদের কাজ এক বিনম্র প্রাণোচ্ছল অভিজ্ঞতা; আর সেটিই আমাদের তার প্রতি আকৃষ্ট করেছে। জিমি স্টুয়ার্টও এ রকম ছিলেন। সিডনি পইটিয়ারও। আমরা জানতাম, তাদের কাজ যত্নে ভরা। আমাদের প্রতি যত্নশীল ছিলেন তারা।

অভিনেতা আর খেলোয়াড়েরা তো স্রেফ বিনোদনদাতা; তবু তারা সমাজে এক অনুপাতহীন প্রভাব বিস্তার করেন। লোকেরা তাদের দেখে, প্রায়সময়ই তাদের কাজের সঙ্গে প্রতিভা গুলিয়ে ফেলে; আনন্দ, বেদনা, অনুপ্রেরণা, বিষণ্নতার গভীরতর আবেগ দর্শকের মধ্যে ছড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে তারা। আর সেটিই তাদের প্রশংসা এনে দেয়।

ব্ল্যাক প্যান্থার চরিত্রে বোসম্যান

পরিণামে অবশ্য অভিনেতা ও খেলোয়াড়েরা পর্দা ও মাঠের বাইরে নিবেদিত ও অনুপ্রেরণাদায়ীর ভূমিকায় অবতীর্ণ হন। স্রেফ বিনোদন নয়, বরং নিজ নিজ সমাজের চেহারা আরও ভালো করে তুলতে মানুষকে নিবেদিত হতে প্রেরণা জুগিয়েও তারা আমাদের প্রশংসা অর্জন করেন।

আর এটিই চ্যাডউইক বোসম্যানকে কৃষ্ণাঙ্গ কমিউনিটিতে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আফ্রিকান-আমেরিকানদের সংগ্রামের বৈশিষ্ট্যগুলোর ভিজুয়াল ম্যানিফেস্টেশন- লিংকন মেমোরিয়ালের মতো তিনি নিজেও একটি সেলুলয়েড মনুমেন্ট হয়ে ছিলেন এবং আছেন; ফলে একজন কৃষ্ণাঙ্গ মানুষের অখণ্ডতা ও সাহসের প্রতিমা হয়ে উঠেছে তার নামটি।

নিজ নীতির প্রতি সত্যবান এবং আপসে অনিচ্ছুক এক নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন তিনি।

ক্যানসারে ভোগার কথা গোপন রাখতেই চেয়েছিলেন তিনি, আমৃত্যু রেখেছেনও; আমার ধারণা, এর কারণ, নিজের অভিনীত চরিত্রগুলোর মতোই ব্যক্তিগত শক্তিমত্তা ধরে রেখে কাজ করে যেতে চেয়েছিলেন বোসম্যান।

অতীতে চোখ রাখলে, জনসমক্ষে অসুখের বিরুদ্ধে নিজের লড়াই জানান না দেওয়ার তার এই সিদ্ধান্তকে আরও বেশি সাহসী কাজ বলে মনে হয়; কেননা, এটি মানুষের কাছে তার ভাবমূর্তিকে নিজের অভিনীত চরিত্রগুলোর মতোই নায়কোচিত প্রেরণা জোগাবে। নিশ্চিতভাবেই তার এমন সিদ্ধান্ত তাকে আমাদের সবার কাছে আরও বেশি প্রাণের মানুষ ও নায়কোচিত করে তুলেছে।

এমন অল্প বয়সে ও এমন গুরুত্বপূর্ণ কারও মৃত্যু একটা ঝড় নিয়ে আসে; কেননা, এটি আমাদের নিজস্ব জীবনযন্ত্রণাকে এক ভয়ানক মাত্রায় প্রচণ্ড ঝাঁকুনি দেয়। কৃষ্ণাঙ্গ কমিউনিটিকে মর্যাদা ও আশার পথ দেখানো চরিত্রগুলোতে একের পর এক অভিনয় করতে থাকা বোসম্যানের মৃত্যু তো আরও বেশি বেদনার।

করিম আবদুল-জব্বার

তার সিনেমাগুলো আমাদের শিরদাঁড়া সোজা করে আর মুখে প্রশস্ত হাসি এনে দিতো। আমরা একে অন্যের দিকে তাকিয়ে মাথা নাড়তাম; আমাদের মনে হতো, যেন আমরা যা, তারচেয়েও বড় কিছুর অংশ হয়ে গেছি; একটি একেবারেই ভিন্ন মহাদেশের প্রজন্মের মানুষ হয়ে উঠেছি।

অদম্য এই মানুষটির উজ্জ্বল চোখের ভেতর আমাদের মানুষগুলোর সংগ্রাম ও বিজয়ের একটা পূর্ণাঙ্গ ইতিহাসের দেখা পেতাম আমরা।

  • লেখক: সাবেক পেশাদার বাস্কেটবল তারকা; যুক্তরাষ্ট্র
    দ্য হলিউড রিপোর্টার থেকে অনুবাদ: রুদ্র আরিফ

Related Topics

টপ নিউজ

করিম আবদুল-জব্বার / চ্যাডউইক বোসম্যান / হলিউড / শোকগাথা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net