Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ক্যানসারের কাছে হার মানলেন ‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক বোসম্যান

বিনোদন

টিবিএস ডেস্ক
29 August, 2020, 03:40 pm
Last modified: 29 August, 2020, 07:07 pm

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

ক্যানসারের কাছে হার মানলেন ‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক বোসম্যান

২০১৬ সালে তার শরীরে কোলন ক্যানসার ধরা পড়ে। মৃত্যুর আগ পর্যন্ত গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়নি।
টিবিএস ডেস্ক
29 August, 2020, 03:40 pm
Last modified: 29 August, 2020, 07:07 pm
চ্যাডউইক বোসম্যান

কোলন ক্যানসারের সঙ্গে চার বছরের লড়াই শেষে হার মানলেন হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 'ব্ল্যাক প্যান্থার'-এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা চ্যাডউইক বোসম্যান। ৪৩ বছর বয়সে মারা যান তিনি।

অভিনয় জগতে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ার অধিবাসী বোসম্যানের আবির্ভাব ঘটে টেলিভিশন ড্রামা 'থার্ড ওয়াচ', 'ল অ্যান্ড অর্ডার' ও 'ইআর'-এর মাধ্যমে।

লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী ও পরিবার। শুক্রবার তার মৃত্যুসংবাদ প্রকাশ করা হলেও ঠিক কখন মারা গেছেন, সেটি নির্দিষ্ট করে বলা হয়নি।

চলচ্চিত্র জগতে বোসম্যান পা রাখেন ২০০৮ সালে, স্পোর্টস বায়োপিক 'দ্য এক্সপ্রেস'-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। হেইসম্যান ট্রফিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড়, কলেজ ফুটবল হিরো এর্নি ডেভিসের জীবনীভিত্তিক ছিল ওই চলচ্চিত্র।

সোল সিংগার জেমস ব্রাউনের ওপর 'গেট অন আপ', সুপ্রিম কোর্ট বিচারপতি থারগুড মার্শালের ওপর 'মার্শাল' ও বেসবল পাইওনিয়র জেকি রবিনসনের ওপর '৪২'- এ রকম বেশ কিছু জীবনীভিত্তিক চলচ্চিত্রেও তাকে দেখা যায়।

তবে 'ব্ল্যাক প্যান্থার'  চলচ্চিত্রে কাল্পনিক রাজ্য ওয়াকান্ডার রাজা টি'চ্যালা ওরফে ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করে তিনি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। এই প্রথম কোনো মেজর স্টুডিও সুপারহিরো সিনেমার প্রধান চরিত্রে প্রধানত কোনো আফ্রিকান-আমেরিকান অভিনেতাকে নেওয়া হয়েছিল।

এ বছরের জুনে বর্ণবাদবিরোধী আন্দোলনে যোগ দেওয়া ও খোলা চিঠিতে স্বাক্ষর করা হলিউডের তিন শতাধিক কৃষ্ণাঙ্গ অভিনেতা ও চলচ্চিত্রকারের মধ্যে শুরুর দিকেই ছিলেন তিনি।

'ব্ল্যাক প্যান্থার' চলচ্চিত্রে চ্যাডউইক বোসম্যান

২০১৬ সালে তার শরীরে কোলন ক্যানসার ধরা পড়ে। মৃত্যুর আগ পর্যন্ত গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়নি।

তার মৃত্যুতে শোক জানিয়ে কিংবদন্তি মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের কন্যা বার্নিস কিং টুইটবার্তায় লিখেছেন, 'আমরা কোনোদিনও বুঝতে পারব না মানুষকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়...। আমরা, মানুষেরা ক্ষত-বিক্ষত হই। চ্যাডউইক, আপনাকে ধন্যবাদ এই যন্ত্রণাদায়ক লড়াইয়ের মাঝেও আমাদেরকে আপনার মহত্বের উপহার দেওয়ার জন্য।'

চ্যাডউইক বোসম্যান অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'দ্য কিং হোল', 'ড্রাফট ডে', 'গডস অব ইজিপ্ট', 'ক্যাপ্টেম আমেরিকা: সিভিল ওয়ার', 'অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার', 'অ্যাভেঞ্জারস: এন্ড গেম' প্রভৃতি।
 
  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

চ্যাডউইক বোসম্যান / হলিউড / সুপার হিরো / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net