Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
অনলাইনে স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
22 April, 2020, 04:15 pm
Last modified: 22 April, 2020, 04:45 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

অনলাইনে স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’

সিনেমা-হলের পর এবার ভিডিও স্ট্রিমিং সাইট 'হৈ চৈ'-এ দেখা যাবে অর্চিতা স্পর্শিয়া অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’। তিনি বলেন, ছবিটি সিনেমা-হলে রিলিজের পর বেশ ভালো সাড়া পেয়েছি। অনেকে প্রশংসা করেছেন। তাই দিনশেষে মনে হয়েছে আমাদের শ্রমটা সার্থক।
হাবিবুল্লাহ সিদ্দিক
22 April, 2020, 04:15 pm
Last modified: 22 April, 2020, 04:45 pm

২৪ এপ্রিল থেকে কলকাতাভিত্তিক ভিডিও স্ট্রিমিং সাইট 'হৈ চৈ'-এ দেখা যাবে বাংলাদেশের ছবি 'কাঠবিড়ালী'। নিয়ামূল মুক্তার পরিচালনায় ছবিটি মুক্তি পেয়েছিল এই বছরের শুরুতে। বেশ সাড়াও ফেলেছিল। বেশি আলোচিত হয়েছিল ছবিটির প্রিমিয়ারের কারণে। পাবনার গজারমারা গ্রামের খোলা মাঠে হয়েছিল ওই প্রিমিয়িার। ওখানেই হয়েছিল পুরো সিনেমাটির শুটিং।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। স্ট্রিমিং প্লাটফর্মে 'কাঠবিড়ালী'র মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 'এটা আমাদের সবার হার্ডওয়ার্কের ফসল। আমরা এই ছবিটি করতে গিয়ে সবাই খুব পরিশ্রম করেছি। পরিচালক তার নিজের গ্রামের বাড়িতে শুটিং করেছেন।ধাপে ধাপে দুই বছর জুড়ে শুটিং হয়েছে।'

অর্চিতা স্পর্শিয়া বলেন, ছবিটি সিনেমা-হলে রিলিজের পর বেশ ভালো সাড়া পেয়েছি। অনেকে প্রশংসা করেছেন। তাই দিনশেষে মনে হয়েছে আমাদের শ্রমটা সার্থক। আমি মনে করি, এই ছবির অভিনয়শিল্পীদের পাশাপাশি প্রতিটি কলাকুশলী এই সাফল্যর এবং এই প্রশংসার দাবিদার।

এর আগে এবারের ভালোবাসা দিবসে 'হৈ চৈ'-এ স্পর্শিয়া অভিনীত শর্টফিল্ম 'ডোনার' মুক্তি পায়। সেটির নির্মাতা নূরুল আলম আতিক।

এখন পর্যন্ত স্পর্শিয়া অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে- 'আবার বসন্ত', 'কাঠবিড়ালী' ও 'ইতি তোমারই ঢাকা'। তিনটি চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে নিজের আগমনীবার্তা জোরালভাবেই জানিয়েছেন এই অভিনেত্রী।

তিন-চার বছর ধরে টিভি নাটক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অর্চিতা পুরোপুরি ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। অনেকেই দুই মাধ্যমে একসঙ্গে কাজ করলেও তিনি তা করেননি। স্পর্শিয়া বলেন, 'দুই মাধ্যমে কাজ করে নিজেকে জগাখিচুড়ি বানাতে চাই না। এই কারণে এক মাধ্যমে স্থায়ী হওয়ার চেষ্টা করছি।'

গত বছর দুটি এবং এ বছর একটি ছবি মুক্তির পর তার অভিনীত আরও দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি নূরুল আলম আতিক পরিচালিত 'মানুষের বাগান' এবং অন্যটি অনন্যা মামুনের পরিচালনায় 'বন্ধন'।

নূরুল আলম আতিকের সঙ্গে কাজ করে দারুণ উচ্ছ্বসিত স্পর্শিয়া। তিনি বলেন, 'আমি যখন বিনোদন অঙ্গনে কাজ শুরু করেছিলাম, তারও আগে নূরুল আলম আতিক ভাইয়ের কাজ সম্পর্কে শুনেছি। আমার সৌভ্যাগ্যই বলতে হয়, তার মতো একজন মেধাবী নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করতে পেরেছি। এ ছবিতে ভিন্ন এক স্পর্শিয়াকে সবাই খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।'

দেশে করোনাভাইরাস না এলে 'নবাব এলএলবি' চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে দেখা যেত স্পর্শিয়াকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ঈদুল ফিতরে। কিন্তু করোনাভাইরাস সবকিছু ওলট-পালট করে দিয়েছে। আবার কবে শুরু হবে ছবিটির কাজ, সেটা বলা কঠিন। তবে লকডাউন উঠে গেলে, সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আবারও লাইট-ক্যামেরার সামনে হাজির হবেন বলে আশা করছেন অর্চিতা স্পর্শিয়া।

তবে এ নিয়ে দুশ্চিন্তা যে তার একেবারে হচ্ছে না, তা নয়। বললেন, আমার আসলে লকডাউনের চেয়ে পরবর্তী সময়টা নিয়ে বেশি চিন্তা হচ্ছে। কারণ পুরো পৃথিবীতে একটা যুদ্ধ পরবর্তী অবস্থা বিরাজ করবে। অভাবের পাশাপাশি অপরাধ বাড়ারও আশঙ্কা রয়েছে। মানুষের ওপর চাপ বাড়বে। এই সময় বিনোদন ইন্ডাস্ট্রির কী হবে- আমরা কেউই বলতে পারছি না। শুটিং হবে কি হবে না- আমরা জানি না। এসব চিন্তা করলে খারাপ লাগে।'

তিনি আরও বলেন, 'তবে একটা বিষয়ে আশাবাদী হয়ে যাই, কারণ সবাই মিলে চাইলে এবং চেষ্টা করলে অনেককিছুই সম্ভব। তাই আমি মনে করি, সবাইকে একযোগে কাজ করতে হবে।'

Related Topics

টপ নিউজ

অর্চিতা স্পর্শিয়া / চলচ্চিত্র / ঢালিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net