Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বিস্ফোরণের পর ভয়ে দূরদূরান্তে পালিয়ে গিয়েছিলেন স্থানীয়রা

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
05 June, 2022, 03:15 pm
Last modified: 05 June, 2022, 06:45 pm

Related News

  • চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, ‘হানি ট্র্যাপে’ ফেলে বাবাকে হত্যা করে দুই ছেলে: পিবিআই
  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

বিস্ফোরণের পর ভয়ে দূরদূরান্তে পালিয়ে গিয়েছিলেন স্থানীয়রা

বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। বিভীষিকাময় এক রাত কাটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরো এলাকাজুড়ে রাসায়নিক পদার্থের অসহনীয় গন্ধ ছড়িয়ে পড়ে। মানুষের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ।
জোবায়ের চৌধুরী
05 June, 2022, 03:15 pm
Last modified: 05 June, 2022, 06:45 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

'রাত ৯টার দিকে দোকান বন্ধ করেছিলাম। বাসায় গিয়ে খাওয়াদাওয়া করে শুয়ে পড়েছিলাম। রাত সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর আমার পরিবারের আট সদস্যকে নিয়ে দুই গ্রাম দূরে পালিয়েছিলাম।'

রোববার (৫ জুন) দুপুরে কথাগুলো বলছিলেন ষাটোর্ধ্ব মোহাম্মদ আলী। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর পাশেই ছোট মুদির দোকান রয়েছে এই বৃদ্ধের। রাতের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ভীতিকর পরিস্থিতি বর্ণনা করছিলেন তিনি।

মোহাম্মদ আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বাসায় গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম। আমার বাসা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ডিপো থেকে আধা মাইল দূরে। বিস্ফোরণের সময় ডিপোর একটি একটি সিলিন্ডার এসে আমার বাড়ির পুকুরে পড়ে। এরপরও বিস্ফোরণ হচ্ছিল। তাই জীবন বাঁচাতে ভয়ে দুই গ্রাম দূরে এক আত্মীয় বাড়ি গিয়েছিলাম। সকালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফিরে এসেছি। জীবনে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি।'

শুধু আলী নন, রাসায়নিক দাহ্য পদার্থের বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। বিভীষিকাময় এক রাত কাটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরো এলাকাজুড়ে রাসায়নিক পদার্থের অসহনীয় গন্ধ ছড়িয়ে পড়ে। মানুষের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ।

আগুনের আতঙ্কে মানুষ নিরাপদ স্থানের সন্ধানে ছুটতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও তার তীব্রতা তেমন ছিল না। রাসায়নিক দাহ্য পদার্থের কারণে বিস্ফোরণে দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দারা হতাহতের শিকার হয়েছেন। দমকল কর্মীসহ এ পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। 

ডিপোর পাশের এলাকা কেশবপুরে লোহার ডিপো রয়েছে মোহাম্মদ মামুনের। তবে তিনি থাকেন অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বিএম কন্টেইনার ডিপোর পেছনের একটি এলাকায়। টিবিএসকে মামুন বলেন, 'বিস্ফোরণ হয় ডিপোর মাঝখানটায়। আর আমার বাসা ডিপোর পেছনে। বিস্ফোরণের তীব্রতা এমন ভয়াবহ ছিল যে, আমার বাসার কাঠের বোর্ড ভেঙে যায়। সিলিং ফ্যান খুলে পড়ে যায়।'

শুধু তা-ই নয়, ডিপোর আশেপাশের এলাকার বিভিন্ন স্থাপনার কাচ ভেঙে পড়েছে। কেশবপুরের মসজিদের অ্যালুমিনিয়ামের দরজা এবং কাচ ভেঙে পড়ে গেছে। আশপাশে পার্ক করে রাখা ট্রাকের গ্লাসও ভেঙে গেছে। 

আমার ছেলেকে এনে দে...

মাত্র ১৮ দিন আগে ছেলে শহীদুল এই কন্টেইনার ডিপোর পিয়ন হিসেবে চাকরি নেন। শনিবার (৪ জুন) অগ্নিকাণ্ডের ঘটনার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 'আমার ছেলেকে এনে দে,' মা আয়েশা বিলাপ করতে করতে ছেলে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন ঘটনাস্থলের সবাইকে।

তিনি টিবিএসকেকে বলেন, 'আমার ছেলে সন্ধ্যা সাড়ে ৭টায় কাজে গিয়েছিল। রাত সাড়ে ১০টায় এসে বাসায় রাতের খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু আর আসেনি। তার বাবা তাকে চট্টগ্রাম মেডিকেলেও খুঁজেছে। না পেয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।'

'আমার ছেলে সামনের বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বাঁশখালীর চাম্বলে আমাদের বাড়ি। আমরা এখানে বাসা ভাড়া নিয়ে থাকি,' যোগ করেন ছেলে খোঁজে পাগলপ্রায় আয়েশা।

তৌহিদুল হাসান নামে ডিপোর এক অপারেটরকে খুঁজে না পেয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এসে সবার সাহায্য চাইতে থাকেন তার স্ত্রী তাসলিমা বেগম। তিনি টিবিএসকে বলেন, 'আমার স্বামী ডিউটি শেষ করে বাসা এসেছিল রাতে। আগুন লাগার পর আমার কাছে ফোন আসলে আমি বের হয়ে পড়ি। এরপর আর পাওয়া যাচ্ছে না। আমার ভাইয়েরা শহরে থাকেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খুঁজেছেন। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না।'

Related Topics

টপ নিউজ

বিস্ফোরণ / কনটেইনার ডিপোতে বিস্ফোরণ / অগ্নিকাণ্ড / অগ্নিকাণ্ডে মৃত্যু / চট্টগাম / স্থানীয় বাসিন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধ, ‘হানি ট্র্যাপে’ ফেলে বাবাকে হত্যা করে দুই ছেলে: পিবিআই
  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net