Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ডিপোতে রাসায়নিক দাহ্য’র কথা শুরুতে জানানো হয়নি ফায়ার সার্ভিসকে

বাংলাদেশ

আবু আজাদ
05 June, 2022, 02:05 pm
Last modified: 05 June, 2022, 02:43 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ডিপোতে রাসায়নিক দাহ্য’র কথা শুরুতে জানানো হয়নি ফায়ার সার্ভিসকে

‘হাইড্রোজেন পারক্সাইড’ নামক রাসায়নিক দাহ্য থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তা শুরুতে জানানো হয়নি ফায়ার সার্ভিসকে। বলা হয়েছিল, কাপড়ের গুদামে আগুন লেগেছে।
আবু আজাদ
05 June, 2022, 02:05 pm
Last modified: 05 June, 2022, 02:43 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে 'হাইড্রোজেন পারক্সাইড' নামের বিপুল পরিমাণ রাসায়নিক দাহ্য ছিলে। সেই রাসায়নিক থেকেই বিস্ফোরণ ঘটেছে ডিপোতে। তবে দুর্ঘটনার শুরুতে ফায়ার সার্ভিসকে জানানো হয় কাপড়ের গুদামে আগুন লেগেছে। এই ভুল তথ্যের বলি হতে হয়েছে ৫ ফায়ার ফাইটারকে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে এ অভিযোগ করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক আনিসুর রহমান বলেন, "কনটেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরপর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে।"

চট্টগ্রাম নগরের নন্দকানন ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম বলেন, "আমাদের জানানো হয়েছিল গার্মেন্টস পোশাকের ডিপোতে আগুন লেগেছে। সেই হিসেবে আমরা অপ্রস্তুতভাবে আগুন নেভাতে গিয়েছিলাম। কেমিক্যাল থাকার কথা আমাদের জানানো হয়নি। ফলে আগুন নেভাতে যাওয়া প্রথম দলটি বিস্ফোরণের শিকার হয়েছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন।"

ডিপোর শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিপোর ভেতরে ৫০০ মিটারের একটি টিনের শেড রয়েছে। এই শেডের ভেতরে হাইড্রোজেন পারক্সাইড নামে একধরনের কেমিক্যাল রয়েছে। এগুলো বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানির জন্য হাটহাজারীর ঠান্ডাছড়ির আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্সে উৎপাদিত হাইড্রোজেন পারক্সাইড কনটেইনারে করে এ ডিপোতে রাখা হয়।

হাইড্রোজেন পারক্সাইড একটি রাসায়নিক যৌগ। উত্তপ্ত করা হলে তাপীয় বিয়োজনে হাইড্রোজেন পারক্সাইড বিস্ফোরক হিসেবে আচরণ করে।

এখন পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্য।

এছাড়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৮, বেসরকারি পার্কভিউ হাসপাতাল ১৫ ও সম্মিলিত সামরিক হাসপাতালে ১১, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। পোড়া মানুষের বোবা কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। স্বজনদের আহাজারিতে কাঁপছে চারপাশ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে এক পুলিশ সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ৯ পুশিশ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে ৭ জন শিল্প পুলিশ এবং ২ জন সীতাকুণ্ড থানার। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনেরও ১৪ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিস্ফোরণে সীতাকুণ্ড পুলিশের কনস্টেবল তুহিনের পায়ের গোড়ালি বিচ্ছিন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়া আরও ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।"

চমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান রফিক উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "হাসপাতালের বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হওয়া ৫০ শতাংশ রোগীই আশঙ্কাজনক। স্থান সংকুলান না হওয়ায় বেশ কয়েকজন রোগীকে অন্যান্য ওয়ার্ডে রাখা হয়েছে।"

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্টার ডা. লিটন পালিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হওয়া রোগীদের ১৭ জনের শ্বাসনালী পুড়ে গেছে। এসব রোগীর যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পরে।"

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। সরেজমিন দেখা যায়, ডিপোর ভেতরের ৫০০ মিটারের শেডের টিনের পুরো অংশ উড়ে গেছে।

Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ডে আগুন / অগ্নিকাণ্ড / চট্টগ্রাম / কনটেইনার ডিপোতে বিস্ফোরণ / বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net