Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নিহতদের ৫০ ও আহতদের ২০ হাজার অর্থ সহায়তা: ডিসি  

বাংলাদেশ

ওমর ফারুক
05 June, 2022, 01:40 pm
Last modified: 05 June, 2022, 02:53 pm

Related News

  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু

নিহতদের ৫০ ও আহতদের ২০ হাজার অর্থ সহায়তা: ডিসি  

হাইড্রোজেন পারঅক্সাইড নামের রাসায়নিক থেকেই বিস্ফোরণ ঘটেছে ডিপোটিতে। এটি দেশের তৃতীয় সর্ববৃহৎ বেসরকারি কন্টেইনার ডিপো।
ওমর ফারুক
05 June, 2022, 01:40 pm
Last modified: 05 June, 2022, 02:53 pm
ছবি-টিবিএস

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক মমিনুর রহমান। রোববার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে এসে তিনি এই ঘোষণা দেন।

এদিকে নিহত ও আহতদের সরকারের নির্দেশনার দ্বিগুণ ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে বিএম কন্টেইনার ডিপোর গ্রুপ অব কোম্পানিজ স্মার্ট গ্রুপের পরিচালক মাহফুজুর রহমান। তিনি আরো বলেন, 'আমরা হতাহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবো এবং তাদের পরিবারের সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।'

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইড কেমিক্যাল থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ ধারণ করে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ফায়ার সার্ভিস কর্মীসহ ঘটনায় এই পর্যন্ত ৩৪ জন নিহত এবং ২২০ এর বেশি আহত হয়েছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইড নামের বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক ছিল। সেই রাসায়নিক থেকেই বিস্ফোরণ ঘটেছে ডিপোতে। তবে দুর্ঘটনার শুরুতে ফায়ার সার্ভিসকে জানানো হয় কাপড়ের গুদামে আগুন লেগেছে। এই ভুল তথ্যের বলি হতে হয়েছে পাঁচ ফায়ার ফাইটারকে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৯০, বেসরকারি পার্কভিউ হাসপাতাল ১৫ ও সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন শ্রমিক চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।

চমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান রফিক উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "হাসপাতালের বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হওয়া ৫০ শতাংশ রোগীই আশঙ্কাজনক। স্থান সংকুলান না হওয়ায় বেশ কয়েকজন রোগীকে অন্যান্য ওয়ার্ডে রাখা হয়েছে।"

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রেজিস্টার ডা. লিটন পালিত বলেন, "প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হওয়া রোগীদের ১৭ জনের শ্বাসনালী পুড়ে গেছে। এসব রোগীর যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পরে।"

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ২৮ একর জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। যেটি তৃতীয় সর্ববৃহৎ বেসরকারি কন্টেইনার ডিপো। সরেজমিন দেখা যায়, ডিপোর ভেতরের ৫০০ মিটারের শেডের টিনের পুরো অংশ উড়ে গেছে।

Related Topics

টপ নিউজ

কনটেইনার ডিপোতে বিস্ফোরণ / অগ্নিকাণ্ড / অগ্নিকাণ্ডে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net