Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
চট্টগ্রাম-চীন রুটে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2022, 09:45 am
Last modified: 25 May, 2022, 10:11 am

Related News

  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান
  • ট্রাম্পের জাহাজ উদ্ধারের ঘোষণার পরই হরমুজের কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের
  • হরমুজ পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, পাহারা নয়: অ্যাক্সিওস প্রতিবেদক
  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল

চট্টগ্রাম-চীন রুটে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু 

নতুন রুটে ১২-১৩ দিনেই চীন থেকে কয়েকটি বন্দর ঘুরে জাহাজে করে পণ্য চট্টগ্রামে আসবে। অন্যান্য জাহাজ ট্রান্সশিপমেন্ট বন্দরে পণ্য উঠানামা করে চট্টগ্রাম বন্দরে আসতে সময় লাগে প্রায় ২৫ দিন। এই পরিসেবার মাধ্যমে বাংলাদেশের আমদানিকারকদের সময় বাঁচবে প্রায় ১৩ দিন।
টিবিএস রিপোর্ট
25 May, 2022, 09:45 am
Last modified: 25 May, 2022, 10:11 am
ফাইল ছবি

চট্টগ্রাম-চীন রুটে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) পরিচালনায় এই রুটের প্রথম জাহাজ এমএসসি কাইমিয়া মঙ্গলবার (২৪ মে) চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। যাত্রা পথে সিঙ্গাপুর থেকে কন্টেইনার নিয়ে সেটি হংকং পৌঁছাবে।

এমএসসি সূত্র জানায়, হংকং বন্দর থেকে শুরু হয়ে চীনের ইয়ানতিন ও সেকু বন্দরে কনটেইনার পণ্য বোঝাই করবে এই সেবার আওতায় পরিচালিত জাহাজগুলো। এরপর সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বন্দরে থেকে আরও কনটেইনার বোঝাই করে চট্টগ্রামে ফিরবে এসব জাহাজ। একইভাবে চট্টগ্রাম থেকে এসব বন্দর হয়ে চীনে যাবে।

বেঙ্গল এক্সপ্রেস নামের নতুন এই পরিসেবায় শুরুতে ৪টি জাহাজ যুক্ত হলেও শীঘ্রই আরো দুটি জাহাজ যুক্ত হবে। সুইজারল্যান্ড ভিত্তিক মেডিটেরিয়েন শিপিং কোম্পানি (এমএসসি) এই সেবা চালু করছে। চীন থেকে পণ্য নিয়ে সপ্তাহে একটি করে জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়বে।

প্রথম জাহাজ 'এমএসসি কাইমিয়া' আমদানি পণ্যভর্তি কন্টেইনার নিয়ে গত ২০ মে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছে। ফিরতি পথে ২৪ মে বিকেলে ৪৩৯ একক রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার এবং খালি কন্টেইনার সহ মোট ১ হাজার ২৯২ কন্টেইনার নিয়ে চট্টগ্রাম ছেড়ে যায়।

জাহাজের অবস্থান সনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর  থেকে এমএসসি কাইমিয়া বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। এটি আগামী ২৮ মে সিঙ্গাপুর বন্দরে পৌঁছাবে।

এমএসসি সূত্র জানায়, নতুন রুটে ১২-১৩ দিনেই চীন থেকে কয়েকটি বন্দর ঘুরে জাহাজে করে পণ্য চট্টগ্রামে আসবে। অন্যান্য জাহাজ ট্রান্সশিপমেন্ট বন্দরে পণ্য উঠানামা করে চট্টগ্রাম বন্দরে আসতে সময় লাগে প্রায় ২৫ দিন। এই পরিসেবার মাধ্যমে বাংলাদেশের আমদানিকারকদের সময় বাঁচবে প্রায় ১৩ দিন।

এমএসসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "নতুন পরিসেবার আওতায় জাহাজগুলো ট্রান্সশিপমেন্ট বন্দরে পণ্য নামাবেনা। কিছু কন্টেইনার উঠাবে। ট্রান্সশিপমেন্ট পোর্টে চট্টগ্রামের জন্য কানেকশান পেতে ১০ থেকে ১২ দিন অপেক্ষা করতে হয়। সরাসরি কন্টেইনার নিয়ে আসায় ওয়েটিং টাইম বেঁচে যাবে।  তাই চীন থেকে ১৩ দিনের মধ্যে কার্গো চট্টগ্রামে চলে আসবে। এতে কম সময়ে এবং কম ভাড়ায় পণ্য পরিবহনের সুযোগ পাবে আমদানিকারকনরা।  আমদানি পণ্য নামানোর পর জাহাজগুলো ফিরতি পথে রপ্তানি পণ্য নিয়ে যাবে ট্রান্সশিপমেন্ট বন্দরে।

বর্তমানে চীন থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরের সাথে পণ্য পরিবহন করছে ১৯টি জাহাজ।
 

Related Topics

টপ নিউজ

কন্টেইনারবাহী জাহাজ / চট্টগ্রাম-চীন রুট / জাহাজ চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান
  • ট্রাম্পের জাহাজ উদ্ধারের ঘোষণার পরই হরমুজের কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের
  • হরমুজ পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, পাহারা নয়: অ্যাক্সিওস প্রতিবেদক
  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net