Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বাস, লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি: যাত্রীদের চাপ নেই, হতাশ পরিবহন মালিকেরা  

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
20 April, 2022, 10:15 am
Last modified: 20 April, 2022, 11:00 am

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

বাস, লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি: যাত্রীদের চাপ নেই, হতাশ পরিবহন মালিকেরা  

তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর চাপ বাড়বে বলে আশা করছে পরিবহন কোম্পানিগুলো।
মোঃ ফয়সাল আহমেদ
20 April, 2022, 10:15 am
Last modified: 20 April, 2022, 11:00 am
ফাইল ছবি

ঈদ উপলক্ষে বাসে ও লঞ্চে অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও নেই যাত্রীদের চাপ। ফলে পরিবহন শ্রমিক-মালিকদের মধ্যে দেখা দিচ্ছে হতাশা। এমনকি এই মুহূর্তে স্বাভাবিকের চেয়েও কম যাত্রী নিয়ে চলতে হচ্ছে তাদের।  

গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুরে বিভিন্ন বাস কাউন্টার ঘুরে এবং বাস ও লঞ্চ মালিকদের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, "অগ্রিম টিকেট বিক্রি ১৫ তারিখ থেকে শুরু হয়েছে। অনেক পরিবহন তারও আগে শুরু করেছে। তবে অগ্রিম টিকেটের চাহিদা শুরু থেকেই খুবই কম, যে পরিস্থিতি এখনও বিরাজমান। এমনকি স্বাভাবিক সময়ের তুলনায় এই মুহূর্তে কম যাত্রী নিয়ে চলছে দূরপাল্লার বাসগুলো। এক-তৃতীয়াংশ যাত্রী পাচ্ছে তারা। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেক কোম্পানি। এই অবস্থায় আমরা হতাশ।" 

শ্যামলী পরিবহনের কর্মকর্তা তপন কুমার জানান, তারা এখনো টিকিটের জন্য তেমন চাপ দেখছেন না।

তিনি বলেন, "ঈদের আগে এতো কম বিক্রি আমরা কখনো দেখিনি। এমনকি গত বছর লকডাউনের সময়ও আমাদের বেশ চাপ ছিল।"

তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর চাপ বাড়বে বলে তার আশা।

একই কথা বললেন আরেক বাস সার্ভিস হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার লালন মাহমুদ।

"আমরা ১৫ এপ্রিল থেকে অগ্রিম-টিকিট বিক্রি শুরু করেছি কিন্তু টিকিটের চাহিদা খুবই কম। গত চার দিনে, আমরা মাত্র ২০০ টিকিট বিক্রি করেছি। আগে এ সময় ইতিমধ্যে আসন সংকট শুরু হয়ে যেত", বলেন লালন মাহমুদ।

তিনি জানান, যানজট এবং যাত্রী স্বল্পতায় দৈনিক ট্রিপের সংখ্যা ৭-৮ এ নেমে এসেছে বর্তমানে, যা আগে ছিল ১০-১২। 

এনা পরিবহন, ঈগল পরিবহন, ইউনিক পরিবহনসহ অন্যান্য বড় পরিবহন কোম্পানিগুলোর টিকিট বিক্রির ক্ষেত্রে একই চিত্র দেখা যাচ্ছে।

খন্দকার এনায়েত উল্লাহ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, "আমরা আশা করি সময়ের সাথে সাথে যাত্রীর চাপ বাড়বে। শেষের এক সপ্তাহ পরিবহনগুলো ভাল যাত্রী পাবে।"

তবে ঢাকা-চুয়াডাঙ্গা ও ঢাকা-মেহেরপুর রুটে পরিস্থিতি ভিন্ন হওয়ায় অগ্রিম টিকিটের জন্য বাস কোম্পানিগুলো কিছুটা চাপে রয়েছে।

লঞ্চ টিকেট বিক্রির অবস্থাও একই। যদিও আনুষ্ঠানিকভাবে লঞ্চগুলো আজ (২০ এপ্রিল) থেকে লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে, তবে সপ্তাহ খানেক আগে থেকেই অগ্রিম টিকেট দেওয়া শুরু করেছে তারা। কিন্তু চাহিদা একেবারেই তলানিতে। 

এ ব্যাপারে লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, "আমাদের টিকেটের চাহিদা তেমন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তবে আশা করি আগামী সপ্তাহের শুরু থেকে চাপ বাড়বে এবং ২৮-৩০ তারিখের মধ্যে বিপুল পরিমাণ মানুষ লঞ্চে ঢাকা ছাড়বে।"

এদিকে ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট ২৩ এপ্রিল এবং ২৮-৩০ এপ্রিল এবং ১ মে এর জন্য টিকিট যথাক্রমে ২৪, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল পাওয়া যাবে।    

 

Related Topics

টপ নিউজ

অগ্রিম টিকিট / ঈদযাত্রা / বাসের টিকিট / লঞ্চের টিকিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net