Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ইউক্রেনে নিহত নাবিক হাদিসের বাড়িতে এখন শোকের মাতম, ছিল বিয়ের প্রস্তুতি

বাংলাদেশ

বরগুনা প্রতিনিধি
03 March, 2022, 08:20 pm
Last modified: 03 March, 2022, 08:41 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

ইউক্রেনে নিহত নাবিক হাদিসের বাড়িতে এখন শোকের মাতম, ছিল বিয়ের প্রস্তুতি

তরিকুল ইসলাম বলেন, “ছোট থেকেই ভাইয়ার ইচ্ছা ছিল জাহাজের নাবিক হবে। স্কুল ও কলেজে পড়ার সময় সহপাঠীদের কাছে বলতেন, বড় হলে নাবিক হবেন। তিনি ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিলেন।”
বরগুনা প্রতিনিধি
03 March, 2022, 08:20 pm
Last modified: 03 March, 2022, 08:41 pm
আকস্মিক এই দুঃসংবাদে ভেঙে পড়েছে পরিবারটি। ভেঙে পড়েছেন হাদিসুরের মা-বাবা, ভাই-বোন। ছবি: টিবিএস

প্রতিদিন হাদিসুরের বাড়িতে ঘটকরা আসতো কনের ছবি নিয়ে। হাদিসুরের বাবা-মা ঘটকের আনা ছবিগুলো দেখে ছেলের জন্য কনে খুঁজতেন। তাদের একান্ত ইচ্ছে ভালো পরিবারের মেয়ে দেখে ছেলের বিয়ে দেবেন। ছেলে বাড়িতে এলেই তাকে বিয়ের পিঁড়িতে বসাবেন। মনে তাদের আনন্দ-উচ্ছাস। 

এমনসময়ে খবর পেলেন, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী 'এমভি বাংলার সমৃদ্ধি' জাহাজে রকেট হামলায় আগুন ধরে একমাত্র ছেলে হাদিসুর রহমান (২৯) নিহত হয়েছেন। আকস্মিক এই দুঃসংবাদে ভেঙে পড়েছে পরিবারটির সুখস্বপ্ন। ভেঙে পড়েছেন হাদিসুরের মা-বাবা, ভাই-বোন। শোকে মুহ্যমান অন্য স্বজনেরা।

হাদিসুর রহমান বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক ছেলে। একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেন আবদুর রাজ্জাক, হাদিসুরের মা গৃহিনী। টানপোড়েনের সংসারে হলেও সন্তানদের শিক্ষিত করেছেন আবদুর রাজ্জাক। হাদিসুর তিন ভাই, এক বোনের মধ্যে দ্বিতীয়। 

নিহত হাদিসুর রহমান। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

২০০৮ সালে বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১০ সালে বেতাগী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন হাদিসুর। উচ্চ মাধ্যমিকের পর চট্রগ্রামের মেরিন একাডেমিতে ভর্তি হন। সেখান থেকে ২০১৪ সালে পাশ করে বের হন। হাদিসুরের বড় বোন সানজিদা আক্তার পটুয়াখালি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। ছোট এক ভাই- তরিকুল ইসলাম তারেক পটুয়াখালী কলেজে মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র। আরেকজন- গোলাম মাওলা প্রিন্স ঢাকার কবি নজরুল ইসলাম কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র।

তরিকুল ইসলাম বলেন, "ছোট থেকেই ভাইয়ার ইচ্ছা ছিল জাহাজের নাবিক হবে। স্কুল ও কলেজে পড়ার সময় সহপাঠীদের কাছে বলতেন, বড় হলে নাবিক হবেন। তিনি ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিলেন।"

হাদিসের স্বজনরা জানান, আট বছর ধরে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জাহাজে চাকরি করেন হাদিসুর। সর্বশেষ বাড়িতে এসেছিলেন মাস ছয়েক আগে। তবে পরিবারের সঙ্গে নিয়মিতই যোগাযোগ ছিল। 
গত মঙ্গলবার বাড়িতে স্বজনদের সঙ্গে ভিডিওকলে কথা বলেছেন। জানিয়েছিলেন, আটকে থাকা জাহাজ ছাড়া পেলেই বাড়ি ফিরবেন। বুধবার রাতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সকে ফোন করেন হাদিস। তবে বিকট শব্দের কারণে কিছুই শুনতে পারেননি তিনি। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা হাদিসুরের মৃত্যু সংবাদ জানতে পারেন। 

হাদিসুর রহমানের মা আমেনা বেগম এখন ছেলে হারানোর শোকে মূর্ছা যাচ্ছেন। তিনি কান্নাভেজা কন্ঠে বলেন, গত বুধবার হাদিস আমাকে ফোন দিয়েছিলো। ডাক্তার দেখিয়েছি কিনা জানতে চেয়েছে। এর পর সবশেষে গতকাল ভিডিওকলে কথা হয়। তারপর তার রাতে তার মৃত্যুর খবর পাই।

তার চাচা ও বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, "হাদিস ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলো। সে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাস করার পর দেশে-বিদেশে বিভিন্ন জাহাজে চাকরি করেছে। ২০১৮ সাল থেকে ওই জাহাজে ছিল। ছেলেটা সর্বশেষ বাড়িতে আসে মাস ছয় আগে।"
 
একই এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, হাদিস এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই ভালো রেজাল্ট করেছে। ওর মতো নম্র-ভদ্র ছেলে আমাদের এলাকায় ছিল না। সে ছিল এলাকার ছোট-বড় সকলের কাছে প্রিয়। 

হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, মিসাইল আঘাত হানার সময় বড় ভাই বাইরে এসে মুঠোফোনে আমাকে ফোন দিয়েছিলেন। তখনই হঠাৎ একটি গোলা এসে পড়ে জাহাজটিতে। বিকট শব্দের কারণে কিছুই শুনতে পাইনি।

বাংলাদেশে শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। ওইদিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নূর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক। 

 

Related Topics

টপ নিউজ

হাদিসুর রহমান / ইউক্রেন যুদ্ধ / বাংলাদেশি নাবিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net