Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন ও ২২ আগস্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2022, 12:35 pm
Last modified: 01 March, 2022, 02:23 pm

Related News

  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন ও ২২ আগস্ট

এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে কিছু বিষয় বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 
টিবিএস রিপোর্ট
01 March, 2022, 12:35 pm
Last modified: 01 March, 2022, 02:23 pm
ফাইল ফটো। ছবি: ইউএনবি

২০২১-২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন ও ২২ আগস্ট।

আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। রোববার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে কিছু বিষয় বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

বৈঠকে উপস্থিতদের সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষা থেকে ৩টি বিষয় বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ বিষয়গুলো হলো: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

এইচএসসি পরীক্ষা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। 

এছাড়াও যে সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর নাম্বার বণ্টন হতে পারে: সৃজনশীল-৪০, এমসিকিউ-১৫ (মোট ৫৫)। যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আছে, সেগুলোর নাম্বার বণ্টন হতে পারে: সৃজনশীল-৩০, এমসিকিউ-১৫ (মোট ৪৫)।

পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে ভোট দিয়েছে বেশিরভাগ বোর্ডের চেয়ারম্যান। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, "বৈঠকে অনেক প্রস্তাব উত্থাপন করা হলেও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।"

এর আগে গত ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক চিঠিতে এই দুটি পরীক্ষার তিনটি বিষয়ের পাঠ্যসূচি সংশোধন করা হয়।

এসএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে।

গত বছরের মতো এবারও কোভিড-১৯ মহামারির কারণে সরকার এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা তারিখ পিছিয়ে এনেছে। সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
Related Topics

টপ নিউজ

এসএসসি পরীক্ষা / এইচএসসি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নীরব বহিষ্কার সংক্রান্ত নীতিমালা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড
  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net