Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
হলি ফ্যামিলিতে বিনামূল্যে কৃত্রিম হাঁটু ও কোমর প্রতিস্থাপন

বাংলাদেশ

বাসস
17 January, 2022, 01:25 pm
Last modified: 17 January, 2022, 02:18 pm

Related News

  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়; হাসিনা-রেহানা-কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ৬ বছরে মুজিববর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকারের ব্যয় ১ হাজার ২৬১ কোটি টাকা
  • মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • কেন বাংলাদেশে তারা? স্পেন, আমেরিকা, ভারত থেকে আসা হলি ফ্যামিলির ১১১ শিক্ষার্থী… 

হলি ফ্যামিলিতে বিনামূল্যে কৃত্রিম হাঁটু ও কোমর প্রতিস্থাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ জন দুস্থ ও অসহায় রোগিকে বিনামূল্যে কৃত্রিম হাঁটু ও কোমরের জয়েন্ট প্রতিস্থাপন করে দেওয়া হবে।
বাসস
17 January, 2022, 01:25 pm
Last modified: 17 January, 2022, 02:18 pm
ফাইল ছবি

রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম হাটু ও কোমরের জয়েন্ট প্রতিস্থাপন শুরু হয়েছে আজ (১৭ জানুয়ারি)।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ জন দুস্থ ও অসহায় রোগিকে বিনামূল্যে কৃত্রিম হাঁটু ও কোমরের জয়েন্ট প্রতিস্থাপন করে দেওয়া হবে।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ক্যাপটেন (অব) ডা. সাইফুল ইসলাম সাইফ এর নেতৃত্বে একদল চিকিৎসক এই কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, "যে সব মানুষের হাটু বা কোমরের জয়েন্ট নষ্ট হয়ে গেছে ও চলাফেরা করতে পারছেন না, অপারেশনের মাধ্যমে তাদের হাঁটু বা কোমরের জয়েন্ট কৃত্রিম ভাবে প্রতিস্থাপন করে দেওয়া হবে।"

একজন চিকিৎসক ও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ তাকে অনেক কিছু দিয়েছে উল্লেখ করে ডা. সাইফ বলেন, তার কাছে মনে হয়েছে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এটাই সঠিক সময়।

তিনি বলেন, "যেসব দুস্থ, অসহায় ও গরীব মানুষের হাঁটু বা কোমরের জয়েন্ট নষ্ট হয়ে গেছে তারা পরিবার, সমাজ তথা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমার লক্ষ্য হলো এসব মানুষকে এই দুঃসহ অবস্থা থেকে সারিয়ে তুলে তাদের গতিশীল করা।"

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাবের উদ্যোগে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে বিনামূল্যে এই কৃত্রিম হাঁটু ও কোমরের হাড় প্রতিস্থাপন ইতোমধ্যেই শুরু হয়েছে।

এই উদ্যোগের সাথে সম্পৃক্ত ডা. সাবরিনা আহমেদ জানান, "স্বাভাবিক ভাবে সবকিছু মিলে এই প্রতিস্থাপন প্রক্রিয়ায় সাড়ে তিন লাখ টাকার উপরে দরকার হয় যার মধ্যে কৃত্রিম হাঁটু বা কোমর জয়েন্টের মূল্য দেড় লাখ টাকা ও সার্জনের অপারেশন ফি এক লাখ টাকা আর বাকিটা হাসপাতালের খরচ।"

ডা. সাইফ জানান, যদি সহযোগিতা পান তাহলে তিনি কেবল ১০০ মানুষকে না, ভবিষ্যতে ১ হাজার মানুষকে বিনামুল্যে ও বিনা পারিশ্রমিকে এই সেবা দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে সহায়তা করতে চান।

এই উদ্যোগে সমাজে বিত্তবান ও সামর্থবান যারা আছেন তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
 
Related Topics

টপ নিউজ

হলি ফ্যামিলি / মুজিববর্ষ / মুজিব বর্ষে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • মুজিববর্ষ পালনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ব্যয়; হাসিনা-রেহানা-কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ৬ বছরে মুজিববর্ষ উদযাপনে আওয়ামী লীগ সরকারের ব্যয় ১ হাজার ২৬১ কোটি টাকা
  • মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • কেন বাংলাদেশে তারা? স্পেন, আমেরিকা, ভারত থেকে আসা হলি ফ্যামিলির ১১১ শিক্ষার্থী… 

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net