Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং ফেব্রুয়ারিতে বেড়েছে ৫ দশমিক ২১ শতাংশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 March, 2025, 05:50 pm
Last modified: 03 March, 2025, 05:54 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং ফেব্রুয়ারিতে বেড়েছে ৫ দশমিক ২১ শতাংশ

বন্দর-সংশ্লিষ্টরা বলছেন, স্থিতিশীল পরিস্থিতিতে কনটেইনার হ্যান্ডলিং সাধারণত বছরে ৫-১০ শতাংশ বাড়ে।
টিবিএস রিপোর্ট
03 March, 2025, 05:50 pm
Last modified: 03 March, 2025, 05:54 pm
চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিং এলাকা। প্রতীকী ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দীন/টিবিএস/ফাইল

২০২৫ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২১ শতাংশ বেড়েছে। আমদানি, রপ্তানি ও খালি কনটেইনারের স্থানান্তর বাড়ায় এ প্রবৃদ্ধি ঘটেছে।

বন্দরের তথ্য অনুযায়ী, বন্দরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মোট ২ লাখ ২৮ হাজার ১৮৪ টিইইউ (বিশ ফুট সমতুল্য ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

এর মধ্যে ১ লাখ ৭ হাজার ৫৫ টিইইউ আমদানি কার্গো, আমদানিকৃত পণ্যের ১১ হাজার ৩৭০ টিইইউ খালি কনটেইনার, ৬৫ হাজার ৪৫০ টিইইউ রপ্তানি কার্গো এবং রপ্তানিপণ্যের ৪৪ হাজার ৩০৯ টিইইউ খালি কনটেইনার।

এর আগের বছর, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মোট হ্যান্ডলিং হয়েছিল ২ লাখ ১৬ হাজার ৮৬৮ টিইইউ। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৮৮৬ টিইইউ আমদানি কার্গো, ৫ হাজার ৮৯১ টিইইউ আমদানি করা খালি কনটেইনার, ৬১ হাজার ৯৯ টিইইউ রপ্তানি কার্গো এবং ৪৫ হাজার ৯৯২ টিইইউ রপ্তানি করা খালি কনটেইনার ছিল।

ফলে এক বছরের ব্যবধানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১১ হাজার ৩১৬ টিইইউ বা ৫ দশমিক ২১ শতাংশ।

এ সময়ে আমদানি কার্গো হ্যান্ডলিং ৩ হাজার ১৬৯ টিইইউ (৩.০৫ শতাংশ) এবং রপ্তানি কার্গো হ্যান্ডলিং ৪ হাজার ৩৫১ টিইইউ (৭.১২ শতাংশ) বেড়েছে।

তবে, ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে আমদানি ও রপ্তানি পণ্যের খালি কনটেইনার হ্যান্ডলিং ১৫ দশমিক ৫২ শতাংশ কমেছে।

বন্দর-সংশ্লিষ্টরা বলছেন, স্থিতিশীল পরিস্থিতিতে কনটেইনার হ্যান্ডলিং সাধারণত বছরে ৫-১০ শতাংশ বাড়ে। রমজানের আগে আমদানি বেড়েছে, পাশাপাশি রপ্তানিও ঊর্ধ্বমুখী রয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে মোট ২ লাখ ৬৩ হাজার ৬১৪ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় ৩৫ হাজার ৪৩০ টিইইউ বেশি।

চলতি বছরের জানুয়ারিতে আমদানি ও রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং ২০২৪ সালের জানুয়ারির তুলনায় যথাক্রমে ১২ দশমিক ৭৫ শতাংশ ও ১৩ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৫ সালে ধারাবাহিক প্রবৃদ্ধির আশা করছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনালের সম্প্রসারিত কার্যক্রম এবং পানগাঁও কনটেইনার টার্মিনালের সক্ষমতা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এ প্রবৃদ্ধিতে সহায়ক হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, 'বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার পর ব্যবসা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এর ফলে আমদানি ও রপ্তানি বেড়েছে, যার প্রভাব পড়ছে কনটেইনার হ্যান্ডলিংয়ে। এছাড়া বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / কনটেইনার / কনটেইনার হ্যান্ডলিং / কন্টেইনার হ্যান্ডলিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net