Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
সংস্কার নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক: আলী রিয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 February, 2025, 09:05 pm
Last modified: 15 February, 2025, 09:10 pm

Related News

  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ

সংস্কার নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক: আলী রিয়াজ

তিনি বলেন, সংলাপের ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু, যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য— তাদেরকে কিছুটা সময় দিতে হবে।
টিবিএস রিপোর্ট 
15 February, 2025, 09:05 pm
Last modified: 15 February, 2025, 09:10 pm
ছবি: সংগৃহীত

সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে শিগগিরই প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলী রিয়াজ বলেন, 'আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আর কোনও বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন বলে একমত হয়েছেন, এমনকি তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন।'

আমরা মনে করি, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন, সংলাপের ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু, যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য— তাদেরকে কিছুটা সময় দিতে হবে। আমরা চাই, অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পন্ন হোক। কেননা, এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার— যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।

সংস্কার কমিশনকে বেঁধে দেওয়া ছয় মাসের মধ্যেই সংলাপ হবে কি না— জানতে চাইলে আলী রিয়াজ বলেন, আমরা আশা করছি, যদি সম্ভব হয় ছয় মাসের মধ্যেই করে ফেলব। তবে আমরা তো সংস্কার প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি। রাজনৈতিক দলগুলোকেও প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে হবে। এ লক্ষ্যে তাদেরকে সময়ও দিতে হবে। ফলে আমরা মনে করছি, কিছুটা সময় লাগবে। তবে বাস্তবতা হলো, আমরা যত দ্রুত সম্ভব সংলাপ এবং পর্যালোচনাগুলো শুরু করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, 'বৈঠকে ড. ইউনূস জানিয়েছেন— এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। রাজনৈতিক দল, নাগরিক এবং দেশের মানুষ হিসেবে সবার দায়িত্ব হচ্ছে – সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আশা করছি, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদা-আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব। প্রক্রিয়াটা আমরা দীর্ঘ করতে চাই না।'

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আরও বলেন, 'রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে— এখন পর্যন্ত যেসব সংস্কার প্রতিবেদন হাতে এসেছে, সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা এ ব্যাপারে খুব দ্রুতই ব্যবস্থা নেব।'

Related Topics

টপ নিউজ

জাতীয় ঐকমত্য কমিশন / আলী রিয়াজ / রাজনৈতিক দল / সংস্কার / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • সংস্কার শেষে শিগগিরই খুলবে জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net