Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
হাসিনার প্রত্যর্পণের সব নথি ভারতকে পাঠিয়েছে বাংলাদেশ, প্রয়োজনে স্মরণও করানো হবে: মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2025, 06:15 pm
Last modified: 18 February, 2025, 04:26 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

হাসিনার প্রত্যর্পণের সব নথি ভারতকে পাঠিয়েছে বাংলাদেশ, প্রয়োজনে স্মরণও করানো হবে: মন্ত্রণালয়

প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট ভারতকে পাঠানো হবে কি না—প্রশ্নের জবাবে তিনি জানান, এমনটা করা হবে না।
টিবিএস রিপোর্ট
13 February, 2025, 06:15 pm
Last modified: 18 February, 2025, 04:26 pm
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় সব নথিপত্র ভারতে পাঠিয়েছে। এছাড়া বাংলাদেশের নেতৃবৃন্দ যখন উপযুক্ত মনে করবে, তখন প্রত্যর্পণের বিষয়টি ভারতকে স্মরণ করিয়েও দেওয়া হবে। এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ ভারতকে যে নোট ভার্বাল পাঠিয়েছে, তাতে সব প্রয়োজনীয় নথি সংযুক্ত ছিল।

বাংলাদেশ কবে আবার ভারতকে এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করবে, জানতে চাইলে আলম বলেন, "এটি কূটনৈতিক ও রাজনৈতিক—উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।"

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো নোট ভার্বালের পরও ভারত এখনো শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি।

"আমরা ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি," বলেন আলম।

প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট ভারতকে পাঠানো হবে কি না—প্রশ্নের জবাবে তিনি জানান, এমনটা করা হবে না।

"জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন সম্পর্কে সারাবিশ্বই জেনে গেছে। ভারতের সঙ্গে এটি ভাগ করে নেওয়ার কোনো প্রাসঙ্গিকতা নেই। প্রতিবেদনটি বাংলাদেশের নিজস্ব ব্যবহারের জন্য। এটা আমরা ভারতের সঙ্গে কেন শেয়ার করব? বিভিন্ন সংস্থা এই প্রতিবেদনের ভিত্তিতে নিজেদের নির্দেশনা ও করণীয় ঠিক করবে," বলেন তিনি।

গত ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশ ভারতকে যে নোট ভার্বাল পাঠিয়েছিল, সেটি ছিল স্বাক্ষরবিহীন কূটনৈতিক বার্তা, যা নাম পুরুষে লেখা হয়। এটি পাঠানোর পর ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

"আপনারা জানেন, এক সপ্তাহ আগে আমি নিশ্চিত করেছিলাম যে, আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে একটি বার্তা পেয়েছি। এর বাইরে, এই মুহূর্তে আমার কাছে নতুন যোগ করার মতো কিছু নেই," জানুয়ারিতে বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কয়েকদিন আগে বলেছেন, তারা শুনেছেন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না।

"আমাদের পর্যবেক্ষণ হলো, তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তাকে ফেরত দেবে না। আমরা এমনটাই শুনছি," বলেন তিনি।

নয়াদিল্লি থেকে কোনো জবাব না এলে নির্দিষ্ট সময় পর বাংলাদেশের পক্ষ থেকে আবার একটি স্মারক পাঠানোর কথা রয়েছে।

তিনি বলেন, ভারতীয় পক্ষের প্রতিক্রিয়া পাওয়ার পর সরকার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। "এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না, কারণ আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।"

শেখ হাসিনার বিরুদ্ধে ১০০টির বেশি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। গণ-অভ্যুত্থানের মুখে তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান।

বাংলাদেশ ও ভারত ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে, যা ২০১৬ সালে সংশোধন করা হয়। ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির ১০(৩) ধারা সংশোধন করে, যাতে পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হয়।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / প্রত্যর্পণ / ভারত / পূর্ণাঙ্গ নথি / পররাষ্ট্র মন্ত্রণালয় / বাংলাদেশ / মুখপাত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net