Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইন লঙ্ঘন ন্যায্য নয়: এইচআরডব্লিউ

বাংলাদেশ

হিউম্যান রাইটস ওয়াচ
07 February, 2025, 10:30 pm
Last modified: 09 February, 2025, 04:35 pm

Related News

  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • চলে যাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এক দশক পর বার্ষিক পতনের মুখে ভারতের শেয়ারবাজার
  • মারা গেছেন তোফায়েল আহমেদ 
  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইন লঙ্ঘন ন্যায্য নয়: এইচআরডব্লিউ

বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা যখন তার সমর্থকদের উদ্দেশে অনলাইনে বক্তব্য দিতে যাচ্ছিলেন, তার আগে এ ভাঙচুর চালানো হয়। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি দিন দিন বাড়ছে।
হিউম্যান রাইটস ওয়াচ
07 February, 2025, 10:30 pm
Last modified: 09 February, 2025, 04:35 pm

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও, আইন লঙ্ঘন করা ন্যায্য নয়। সেইসঙ্গে বাংলাদেশের আবারও মারাত্মক দমন-পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয়।

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় এক বিবৃতিতে এ কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি গতকাল বৃহস্পতিবার এ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, একদল উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার পারিবারিক বাড়ি, তার কিছু স্বজন ও দলীয় নেতাদের সম্পত্তিও ধ্বংস করেছে। কথিত 'বুলডোজার মিছিল' নামে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এমনকি সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারও করা হয়। তবে কর্তৃপক্ষ এসব সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

ছয় মাস আগে গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে তিনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। ছাত্র-জনতার এ আন্দোলন দমাতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে হাসিনার সরকার। ফলে ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

'উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন' শীর্ষক বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা যখন তার সমর্থকদের উদ্দেশে অনলাইনে বক্তব্য দিতে যাচ্ছিলেন, তার আগে এ ভাঙচুর চালানো হয়। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি দিন দিন বাড়ছে। কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার বিচার ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের কাজ শুরু করেছে। মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির জন্য জবাবদিহির বিষয়েও পদক্ষেপ নিচ্ছে এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে অন্তর্বর্তী সরকার ক্ষুব্ধ নাগরিকদের কাছ থেকে নানা চাপের মুখে রয়েছে। যার মধ্যে রাজনৈতিক দল, শিক্ষার্থী কিংবা গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিক্ষোভের মতো চাপও রয়েছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

এ সরকার এখনও সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে, বিশেষ করে আতঙ্কে থাকা হিন্দুদের সেভাবে আশ্বস্ত করতে পারেনি। বিগত সরকারের সময়ে বেআইনিভাবে মানুষকে আটক রাখার জায়গাগুলো পরিদর্শনে বাধা দেওয়া হচ্ছে এবং প্রমাণ ধ্বংস করা হচ্ছে।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বর্তমান সরকারের উচিত আগামী মার্চে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উত্থাপন করা যাতে কারিগরি সহায়তা, অধিকতর তদন্ত এবং জাতিসংঘ-সমর্থিত মানবাধিকার বিশেষজ্ঞদের দিয়ে পর্যবেক্ষণ ও প্রতিবেদনের অনুরোধ করা যায়।

প্রস্তাবটিতে বিগত সরকারের নির্যাতনের স্বীকৃতি দেওয়া এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত ইতিবাচক মানবাধিকার পদক্ষেপগুলোর স্বীকৃতি দেওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে। 

আগামী মার্চে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ন্যায়বিচার দেখতে চাওয়া জনগণের উচিত জাতিসংঘ-সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা, যা সহিংসতা ও প্রতিশোধের পরিবর্তে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সহায়তা করবে। 

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / নির্যাতন / ভারত / ড. ইউনূস / অন্তর্বর্তী সরকার / অভ্যুত্থান / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • চলে যাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এক দশক পর বার্ষিক পতনের মুখে ভারতের শেয়ারবাজার
  • মারা গেছেন তোফায়েল আহমেদ 
  • এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net