Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে: ডিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2025, 08:20 pm
Last modified: 06 February, 2025, 09:26 pm

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে: ডিবি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পক্ষে কিছুদিন আগে সরব হয়েছিলেন শাওন। যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা করেন অনেকে।
টিবিএস রিপোর্ট
06 February, 2025, 08:20 pm
Last modified: 06 February, 2025, 09:26 pm

মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করার মাত্র আধা ঘণ্টা পরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা তাদের বক্তব্য পরিবর্তন করে জানিয়েছে, শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৪ মিনিটে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৮টার দিকে তিনি টিবিএসকে নিশ্চিত করেন, ডিবি সদস্যরা রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা শাওনকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে।

প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজের জামালপুরের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তার কয়েক ঘণ্টা পর তাকে আটকের খবর জানা যায়।

জানা গেছে, বিক্ষুব্ধ লোকজন সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশনের কাছে বাড়িটি পুড়িয়ে দিয়েছেন।

এটি শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক বাড়ি। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

শাওনের মা বেগম তহুরা আলী পূর্বে সংরক্ষিত মহিলা আসন থেকে দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন (১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০১৪)।

গত সাধারণ নির্বাচনে শাওন নিজেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা কোটা থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পক্ষে কিছুদিন আগে সরব হয়েছিলেন শাওন। যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা করেন অনেকে।

Related Topics

টপ নিউজ

মেহের আফরোজ শাওন / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net