Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক এডিসি মইনুলসহ ৩ পুলিশ সদস্য কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2025, 08:10 pm
Last modified: 28 January, 2025, 08:14 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • হত্যা মামলায় দায়রা আদালতেও জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক এডিসি মইনুলসহ ৩ পুলিশ সদস্য কারাগারে

শুনানিতে আরশাদ হোসেনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
টিবিএস রিপোর্ট
28 January, 2025, 08:10 pm
Last modified: 28 January, 2025, 08:14 pm
ছবি: সংগৃহীত।

জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মিরপুর বিভাগের সাবেক এডিসি এম এম মইনুল ইসলামসহ পুলিশের তিন সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইবুন্যালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

অন্য দুই আসামি হলেন, রাজধানীতে আন্দোলনকারী শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সাবেক পুলিশ কর্মকর্তা মো. আরশাদ হোসেন ও রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকার।

শুনানিতে আরশাদ হোসেনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আর বাকি দুজনের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে দিন ধার্য করা হয়েছে।

আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার পুলিশের সাবেক এসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে আনা হয়। আজ দুপুর সোয়া ১টার দিকে সাবেক এডিসি এম এম মইনুল ইসলাম ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. আরশাদ হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয়জন পুলিশ কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ তিনজনও ছিলন সেই তালিকায়।

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল / আদালত / কারাগার / গ্রেপ্তার / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • হত্যা মামলায় দায়রা আদালতেও জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net