Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2025, 06:55 pm
Last modified: 26 January, 2025, 12:38 pm

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস

মির্জা আব্বাস বলেন, ইদানিং বহু মানুষ বহু কথা বলছে। বলছে বিএনপি নাকি ১/১১ আনার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশে বলতে চাই, ২০০৭ সালের ১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।
টিবিএস রিপোর্ট
24 January, 2025, 06:55 pm
Last modified: 26 January, 2025, 12:38 pm
মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপি ওয়ান ইলেভেন আনার পাঁয়তারা করছে এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ইদানিং বহু মানুষ বহু কথা বলছে। বলছে বিএনপি নাকি ১/১১ আনার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশে বলতে চাই, ২০০৭ সালের ১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, 'যদি আপনারা এ ধরনের কথাবার্তা বলে সংঘাত বিভেদ সৃষ্টি করেন, তাহলে কিন্তু দেশ কোনো দিন গণতন্ত্রের চেহারা দেখবে না।' তিনি আরও বলেন, হঠাৎ করে নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেমন আবোলতাবোল বলতে থাকে, অনেক দল অনেক ব্যক্তি যাঁরা আজকে কথাবার্তা বলছেন, তাঁরা এমনভাবে কথাবার্তা বলছেন যে মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোসর।

অনেকেই বিএনপিকে ভারতের দিকে ঠেলে দিতে চায় অভিযোগ করে তিনি বলেন, ভারতের দোসর আওয়ামী লীগের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চান, তারা নিজের চেহারা আয়না দিয়ে দেখুন। বিএনপিকে 'ভারতের দালাল' প্রমাণের চেষ্টা করলে 'পরিণতি ভালো হবে না' বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

দেশের কল্যাণে বিএনপির অবদান মনে করিয়ে উপস্থিত জনতার উদ্দেশে মির্জা আব্বাস বলেন, এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায়, এটা ঠিক হবে না। এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। কোকো মারা গেলেন। তার বড় ভাই দেশত্যাগী। মা এখন পর্যন্ত চিকিৎসাধীন। 

এ সময় বিগত সরকার 'স্লো পয়জনিং' পদ্ধতিতে খালেদা জিয়ার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকেও মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

বক্তব্যের একপর্যায়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে স্বাগত জানান বিএনপির শীর্ষ এই নেতা। নতুন দলের প্রতি বিএনপি হিংসাত্মক মনোভাব রাখে- এ ধরনের মন্তব্যকারীদের 'দেশের শত্রু' বলে আখ্যায়িত করেন মির্জা আব্বাস।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির সেচ্ছাসেবা বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা আব্বাস / ১/১১ / আওয়ামী লীগ / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net