Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জমি নিয়ে বিরোধ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাঁওতাল নারীকে মারধর, বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2025, 08:35 pm
Last modified: 04 January, 2025, 08:39 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা আটক
  • গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

জমি নিয়ে বিরোধ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাঁওতাল নারীকে মারধর, বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ 

শুক্রবার সকাল ১০টার দিকে গ্রামের পাশে সাঁওতালদের পৈত্রিক জমিতে মাটি ভরাট করছিলেন রফিকুল ইসলাম। মাটি ভরাট করতে দেখে বাধা দিতে যান গ্রামের কয়েকজন সাঁওতাল যুবক।
টিবিএস রিপোর্ট
04 January, 2025, 08:35 pm
Last modified: 04 January, 2025, 08:39 pm
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক সাঁওতাল নারীকে মারধর ও তার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার সকালে ওই নারী মারধরের শিকার হন। পরে রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকার বরট্ট গ্রামে তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী ফিলোমিনা হাসদা (৫৫) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে তার পরিবার সদস্যরা জানিয়েছেন। 

অভিযুক্ত রফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ থানা বিএনপির সদস্য ও রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, 'সার্বিকভাবে দেশে খারাপ সময় যাচ্ছে। এ কারণে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে তারা সুযোগ নিচ্ছে ।'

ফিলোমিনা হাসদার ছেলে ব্রিটিশ সরেনের অভিযোগ, শুক্রবার সকাল ১০টার দিকে গ্রামের পাশে সাঁওতালদের পৈত্রিক জমিতে মাটি ভরাট করছিলেন রফিকুল ইসলাম। মাটি ভরাট করতে দেখে বাধা দিতে যান গ্রামের কয়েকজন সাঁওতাল যুবক। তখন চেয়ারম্যান ও তার অনুসারীরা নিকোলাস মুর্মু নামে এক যুবককে মারধর করে তাড়িয়ে দেন। কিছু দূরেই আলুর ক্ষেতে কাজ করছিলেন তার খালাত ভাই ব্রিটিশ সরেন। মারধরের কথা শুনে তিনি প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাকেও লাঠিপেটা করেন। এ সময় তার মা ফিলোমিনা হাসদা বাধা দিতে গেলে তাকে চড়-থাপ্পড় মারেন রফিকুল ইসলাম। এতে ফিলোমিনা মাটিতে পরে যান এবং তার কান দিয়ে রক্ত পড়তে থাকে।

পরে সকালে সাড়ে ১১টার দিকে ব্রিটিশ সরেনের ভাইয়েরা তার মাকে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে ব্রিটিশ সরেন আবার আলুর ক্ষেতে গেলে চেয়ারম্যানের অনুসারী ২০-২৫ তাকে বাড়ি পর্যন্ত ধাওয়া করে এবং হুমকি দিয়ে চলে যায় বলেও অভিযোগ করেন ব্রিটিশ সরেন।

ব্রিটিশ সরেন জানান, বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তার মাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তিনি জানান, মায়ের সঙ্গে হাসপাতালে থাকা অবস্থায় রাত ১১টার দিকে তিনি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা জানতে পারেন। আগুনে তাদের একটি ঘর পুড়ে গেছে। 

তার অভিযোগ- রফিকুল ইসলামের অনুসারীরা এ ঘটনায় জড়িত।  

জানতে চাইলে রফিকুল ইসলাম টিবিএসকে বলেন, 'স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের কাছ থেকে ২০০১ সালে ওই ১৬ শতক জমি আমি কিনেছি। আমার নামে খাজনা-খারিজ সব আছে। আমি কেন তাদের মারধর করতে যাব? আর আগুন লাগানোর কোনো ঘটনাই বা কেন ঘটনা? এসব বিষয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই।'

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, 'এক সাঁওতাল নারীকে মারধরের ঘটনা শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সাঁওতাল / মারধর / অগ্নিসংযোগ / গাইবান্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা আটক
  • গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net