Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ৩ প্রস্তাব 

বাংলাদেশ

মো. বেলাল হোসেন
03 January, 2025, 11:55 am
Last modified: 03 January, 2025, 11:59 am

Related News

  • বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ৩ প্রস্তাব 

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত ২৫টি ক্যাডারের সমস্যা সমাধানে এই ৩টি প্রস্তাব দেওয়া হয়।
মো. বেলাল হোসেন
03 January, 2025, 11:55 am
Last modified: 03 January, 2025, 11:59 am
আজ কৃষিবিদ ইন্সটিটিউশনে "জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভায় এই ৩টি প্রস্তাব দেওয়া হয়। ছবি: মো.বেলাল হোসেন/টিবিএস

"জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা শুরু করেছে ২৫টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইন্সটিটিউশনে 'ক্যাডার যার মন্ত্রণালয় তার; উপসচিব পদে কোটা বাতিল; সকল ক্যাডারের সমতা' এই তিন দাবিতে অনুষ্ঠানটি শুরু হয়।

লিখিত বক্তব্যে সংগঠনটির সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান বলেন, "পরিষদের অন্তর্ভুক্ত ২৫টি ক্যাডারের সমস্যা ও সমাধান গভীরভাবে পর্যালোচনা করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।"

তিনি বলেন, "জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের অন্তরায়সমূহ পর্যালোচনা করতে গিয়ে তিনটি মূল সমস্যা চিহ্নিত করা হয়েছে– মন্ত্রণালয়ে অনভিজ্ঞ ও অপেশাদার কর্মকর্তার পদায়ন, আইনের ব্যত্যয় ঘটিয়ে উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি প্রয়োগ এবং আন্তঃক্যাডার বৈষম্য। উল্লিখিত তিনটি সমস্যার সমাধান করলে সিভিল সার্ভিসের ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য দূর হবে, পাশাপাশি জনবান্ধব ও সেবামূলক রাষ্ট্রকাঠামো তৈরি হবে বলে এ পরিষদ মনে করে।"

পরিষদের প্রস্তাবনায় বলা হয়েছে, 'প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে হবে। অর্থাৎ, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা।'

এতে আরও বলা হয়, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে এসএসপি প্রথা পুনরায় চালু করার মাধ্যমে মেধার ভিত্তিতে উপসচিব ও তদূর্ধ্ব পদে নিয়োগ প্রদান এবং ক্যাডারসমূহের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে।'

মফিজুর রহমান বলেন, "সিভিল প্রশাসন সংস্কারের অংশ হিসাবে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠন বৈষম্যপূর্ণ হলেও আমরা এ কমিশনকে সহযোগিতা করতে চেয়েছি। কমিশনের সাথে থেকে আলোচনার মাধ্যমে জনবান্ধব সিভিল প্রশাসন গড়তে কাজ করার অঙ্গীকার করেছি।"

তিনি আরও বলেন, "উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে সকল ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে পরীক্ষার ভিত্তিতে নিয়োগের প্রস্তাব দিয়েছি। কিন্তু কমিশন আমাদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য পরীক্ষা ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করেছে, যা গ্রহণযোগ্য এবং জনবান্ধব সিভিল সার্ভিস গঠনের অন্তরায়।"

গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হওয়ায় সার্ভিসের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান। 

Related Topics

টপ নিউজ

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ / আন্তঃক্যাডার বৈষম্য / প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বাজেটে কৃষক কার্ডের জন্য ১০০০ কোটি টাকার বেশি বরাদ্দ থাকতে পারে
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net