Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
১৮ বছর আগে মালয়েশিয়ায় আটকা পড়েছিলেন, অবশেষে দেশে ফিরলেন রবিউল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2024, 02:40 pm
Last modified: 27 December, 2024, 02:41 pm

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

১৮ বছর আগে মালয়েশিয়ায় আটকা পড়েছিলেন, অবশেষে দেশে ফিরলেন রবিউল

১৮ বছর আগে সংসারের অভাব মেটাতে মালয়েশিয়া যান রবিউল। তবে সেখানে পৌঁছে তিনি দালালের প্রতারণার শিকার হন এবং বিভিন্ন আইনি জটিলতায় আটকা পড়েন।
টিবিএস রিপোর্ট
27 December, 2024, 02:40 pm
Last modified: 27 December, 2024, 02:41 pm
১৮ বছর আগে সংসারের অভাব মেটাতে মালয়েশিয়া গিয়েছিলেন রবিউল। ছবি: সংগৃহীত

১৮ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের বাসিন্দা রবিউল করিম। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দীর্ঘ ১৮ বছর পর রবিউল দেশে ফেরেন। বাবাকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পরেন তার তিন সন্তান।

১৮ বছর আগে সংসারের অভাব মেটাতে মালয়েশিয়া গিয়েছিলেন তিনি। তবে সেখানে পৌঁছে তিনি দালালের প্রতারণার শিকার হন এবং বিভিন্ন আইনি জটিলতায় আটকা পড়েন। পাসপোর্ট হারানোর পর তার বারবার দেশে ফিরে আসার চেষ্টা ব্যর্থ হয়।

রবিউল যখন মালয়েশিয়া যান, তখন তার বড় সন্তান ডলারের বয়স ছিল ১০ বছর। মেয়ে ডলির বয়স ছিল ৬ বছর এবং ছোট সন্তান হানিফের বয়স ছিল মাত্র ১ মাস। দীর্ঘ ১৮ বছর তিন সন্তান তাদের বাবাকে না দেখে বড় হয়েছে। 

তাদের মনে ছিল একটাই প্রশ্ন, "বাবা কি সত্যিই আর ফিরে আসবেন?" অবশেষে আঠারো বছর পর তাদের এই স্বপ্ন সত্যি হয়। 

বাবাকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পরেন রবিউলের তিন সন্তান। ছবি: সংগৃহীত

বড় ছেলে ডলার মাহমুদ অনেক দপ্তরে যোগাযোগ করে বাবাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। কিন্তু আইনি জটিলতার কারণে সফল হননি।

তবে তিন মাস আগে ডলার জানতে পারেন, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সাহায্য সম্পর্কে। তারা বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কাজ করে।

এর পর ডলার আশকোনায় গিয়ে ব্র্যাকের সহায়তা নেন এবং মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা রবিউল করিমকে দেশে ফিরিয়ে আনার জটিল প্রক্রিয়া শুরু করেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, রবিউল করিমকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্র্যাক এবং মালয়েশিয়া-প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস একযোগে কাজ করেন।

বড় ছেলে ডলার মাহমুদ বলেন, "মনে পড়ে না, বাবাকে শেষ কবে জড়িয়ে ধরেছি। একসময় ভাবতাম, বাবা আর ফিরে আসবেন না। কিন্তু আজ ব্র্যাক এবং বাপ্পি দাদার সহযোগিতায় সেই দিনটি এসেছে।"

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০১৭ সাল থেকে এমন ১৩৮টি পরিবারকে আবার মিলিয়ে দিতে সাহায্য করেছে। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল-আমিন নয়ন বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষ নানা কারণে আটকে পড়েন। আমরা তাদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

রবিউল করিমের দেশে ফেরা শুধু এক পরিবারে পুনর্মিলন নয়, এটি তিন সন্তানের অদম্য ভালোবাসা ও ইচ্ছাশক্তির প্রমাণও।

Related Topics

টপ নিউজ

দেশে ফেরা / মালয়েশিয়া / ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net