Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ব্যাংকে ৬ হাজার কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন, নসরুল হামিদের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2024, 03:55 pm
Last modified: 26 December, 2024, 08:35 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

ব্যাংকে ৬ হাজার কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন, নসরুল হামিদের বিরুদ্ধে দুদকের মামলা

তাঁর ছেলে জারিফ হামিদের নামে ১৩টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ৬৭ লাখ টাকা এবং নসরুলের স্ত্রী সীমা হামিদের ২০টি ব্যাংক হিসাবে আরও ৩৩ কোটি ৯৫ লাখ টাকার লেনদেনের অভিযোগ এনেছে দুদক।  
টিবিএস রিপোর্ট
26 December, 2024, 03:55 pm
Last modified: 26 December, 2024, 08:35 pm
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ছবি: সংগৃহীত।

শতাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৬ হাজার ৪০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও অবৈধভাবে ৬৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

অস্বাভাবিক এসব লেনদেনের মধ্যে নসরুল হামিদের নামে থাকা ৯৮ ব্যাংক হিসাবে ৬ হাজার ৩৬১ কোটি টাকা লেনদেন হয়েছে। তাঁর ছেলে জারিফ হামিদের নামে ১৩টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ৬৭ লাখ টাকা এবং নসরুলের স্ত্রী সীমা হামিদের ২০টি ব্যাংক হিসাবে আরও ৩৩ কোটি ৯৫ লাখ টাকার লেনদেনের অভিযোগ এনেছে দুদক।  

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তার হোসেন বলেন, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়  নসরুল হামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

নসরুল হামিদের বিরুদ্ধে ৩৬ কোটি ৩৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে একটি মামলা করেছে দুদক। তাঁর স্ত্রী সীমা হামিদের বিরুদ্ধে ৬ কোটি ৯৪ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ২০ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করা হয়েছে।

এসব লেনদেনের বিস্তারিত তুলে ধরে আক্তার হোসেন জানান, নসরুল হামিদের নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ ৩১৮১.৫৮ কোটি টাকা এবং মোট উত্তোলনের পরিমাণ ৩,১৮০.২৩ কোটি টাকা। সে হিসেবে মোট অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে ৬,৩৬১.৮১ কোটি টাকা। 

তার ছেলে জারিফ হামিদের নিজ নামে ১৩টি ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ ৭ কোটি ৮৪ লাখ টাকা, এবং মোট উত্তোলনের পরিমাণ ৫ কোটি ৮২ লাখ টাকা। আর সীমা হামিদের ২০টি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৭৭ লাখ টাকা কমা এবং ১১ কোটি ১৮ লাখ টাকা উত্তোলনের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট নসরুল হামিদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক গোয়েন্দা সংস্থা - বিএফআইইউ। 

গত ২২ আগস্ট নসরুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। ওইদিন তাঁর প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালায় যৌথবাহিনী। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী এ অভিযান চালায়। এ সময় 'প্রিয় প্রাঙ্গণ' নামে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্টে থাকা নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা (প্রায় ১০ লাখ টাকা ও ২০০ তুর্কি মুদ্রা) এবং অস্ত্র-গুলিসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে আছেন নসরুল হামিদ।
 

Related Topics

টপ নিউজ

নসরুল হামিদ বিপু / দুর্নীতি দমন কমিশন / দুদক / অবৈধ সম্পদ / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net