Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আলাদা হচ্ছে এনবিআরের নীতি প্রণয়নের দায়িত্ব, রূপরেখা চূড়ান্ত করল সংস্কার কমিটি

বাংলাদেশ

রিয়াদ হোসেন
23 December, 2024, 09:50 am
Last modified: 23 December, 2024, 09:57 am

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

আলাদা হচ্ছে এনবিআরের নীতি প্রণয়নের দায়িত্ব, রূপরেখা চূড়ান্ত করল সংস্কার কমিটি

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘ইন্ডিপেন্ডেন্ট পলিসি কমিশন’ নামে পলিসি ফর্মুলেশনের এই দায়িত্ব আলাদা করার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
রিয়াদ হোসেন
23 December, 2024, 09:50 am
Last modified: 23 December, 2024, 09:57 am
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি প্রণয়নের (পলিসি ফর্মুলেশন) দায়িত্বকে আলাদা করার প্রস্তাবনার রূপরেখা চূড়ান্ত করেছে রাজস্ব সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটি। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 'ইন্ডিপেন্ডেন্ট পলিসি কমিশন' নামে এই পলিসি আলাদা করার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এনবিআর কর্মকর্তাদের অসন্তোষের কারণে পলিসি কমিশনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে রাখা হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে কমিশন এনবিআরের নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রোববার (২২ ডিসেম্বর) অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এর রূপরেখা কী হবে— তা জানানো হয়েছে।

জানতে চাইলে কমিটির সদস্য মো. ফরিদ উদ্দিন অর্থ উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে। তবে বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।

তিনি বলেছেন, "পলিসি সেপারেশন বিষয়টি এনবিআরের অনেকগুলো রিফর্ম এজেন্ডার মধ্যে একটি মাত্র। এর চেয়েও বড় বড় কাজ বিশেষত– ডিজিটাইলাজেশন, ইন্টিগ্রেশনের মতো বিষয় রয়ে গেছে।"

কমিটির অপর সদস্য, সাবেক এনবিআর চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

এর আগে, কমিটি এনবিআরের পলিসি কমিশনকে আলাদা করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীনে, তথা প্রশাসন ক্যাডারের অধীনে দেওয়ার বিষয়ে খসড়া প্রতিবেদন তৈরি করেছে— এমন খবরে অসন্তোষ তৈরি হয় এনবিআরের মধ্যে।

এরপর এনবিআরের কাস্টমস  ও ট্যাক্স ক্যাডারের দুই অ্যাসোসিয়েশনের সিনিয়র নেতারা রোববার পরামর্শক কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। 

যদিও কমিটির সদস্য ফরিদ উদ্দিন এমন প্রস্তাবের বিষয়টি টিবিএসকে নাকচ করে দিয়েছেন। 

কয়েকদিন  আগে দেশের অর্থনৈতিক অবস্থার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ওই প্রতিবেদনে নীতি প্রণয়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি ডেডিকেটেড পলিসি ইউনিট গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এতে করে এনবিআরের ওপর থেকে কৌশলগত কর নীতি প্রণয়নের চাপ কমবে; একইসঙ্গে এনবিআর কর সংগ্রহ ও নীতি প্রয়োগের দিকে আরও বেশি মনযোগ দিতে পারবে।

এছাড়া প্রতিবেদনে এনবিআরের চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বলা হয়েছে, 'জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নিয়োগের বর্তমান প্রক্রিয়াটি প্রতিষ্ঠানের কার্যকর প্রশাসন ও পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করে।'
 

Related Topics

টপ নিউজ

এনবিআর / রাজস্ব বোর্ড / নীতি প্রণয়ন / পলিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net