Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান 

বাংলাদেশ

ইউএনবি
22 December, 2024, 05:15 pm
Last modified: 22 December, 2024, 05:27 pm

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান 

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের একটি দল আজ রোববার দুপুরে ঢাকার শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সমাবেশ শুরু করে।
ইউএনবি
22 December, 2024, 05:15 pm
Last modified: 22 December, 2024, 05:27 pm
প্রধান বিচারপতির বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। ছবি: ইউএনবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ রোববার প্রধান বিচারপতির বাসভবনের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল জুলাই মাসের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের একটি দল আজ রোববার দুপুরে ঢাকার শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সমাবেশ শুরু করে। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তা কাকরাইল মসজিদ ও মৎস্য ভবন এলাকা দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের দিকে অগ্রসর হতে থাকে।

বিক্ষোভকারীরা প্রধান বিচারপতির বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী তাদের তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল, আওয়ামী লীগের গোপন হত্যাকাণ্ড থেকে দেশপ্রেমিক শিক্ষার্থী ও নাগরিকদের রক্ষা করা এবং কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের সব অপরাধী সদস্যদের গ্রেপ্তার এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব আন্দোলকারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

পুলিশের বাধা সত্ত্বেও, বিক্ষোভকারীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে একমুখী সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা ঘোষণা দেন, তাদের স্মারকলিপি গ্রহণ না করা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবেন না।

Related Topics

টপ নিউজ

ইনকিলাব মঞ্চ / প্রধান বিচারপতি / বাসভবন / অবস্থান কর্মসূচি / আওয়ামী লীগ / নিবন্ধন / বাতিল / দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net