Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2024, 02:20 pm
Last modified: 12 December, 2024, 02:32 pm

Related News

  • অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • ১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক

র‍্যাব বিলুপ্তির বিষয়ে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে, তা-ই মেনে নেওয়া হবে। 
টিবিএস রিপোর্ট
12 December, 2024, 02:20 pm
Last modified: 12 December, 2024, 02:32 pm
ছবি: টিবিএস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগের বিষয়ে দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চেয়েছেন সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'র‍্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে—গুম, খুন, অপহরণ এরকম অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে। র‍্যাব সৃষ্টির পর যেসব জনগণ বা যারা র‍্যাব দ্বারা অত্যাচারিত বা নির্যাতিত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের সাত খুনসহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করি। একই সাথে বলতে চাই, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমেই দায় মুক্ত হতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই'। 

র‍্যাবের অধীনে 'আয়নাঘর' নামে একটি গোপন কারাগার পরিচালিত হয়েছেও বলে স্বীকার করেছেন র‍্যাব মহাপরিচালক। 

শহিদুর রহমান জানান, আইন প্রয়োগকারী বাহিনীর জন্য ব্যবহৃত এই গোপন কারাগারটি কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের নির্দেশে আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি বলেন, 'আমরা এটি পূর্বের অবস্থাতেই রেখেছি। এতে কোনো পরিবর্তন করা হয়নি'।

র‍্যাব বিলুপ্তির বিষয়ে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে, তা-ই মেনে নেওয়া হবে। 

জুলাই মাসে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি বলেন, 'র‍্যাব কখনই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ সমর্থন করে না। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে তা সরবরাহ করার জন্য আহ্বান জানাই। এ বিষয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিনিধিও বিভিন্ন ঘটনাস্থল ও র‍্যাব সদর দপ্তরসহ বিভিন্ন অফিস পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য উপাত্ত চেয়েছিল, যা আমরা তাদের সরবরাহ করেছি', যোগ করেন তিনি। 

গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব প্রধান। 

তিনি বলেন, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। পরে র‍্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র‍্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এসব অপরাধে ওই ১৬ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠা থেকে র‍্যাবের ৫৮ জন কর্মকর্তা ও ৪ হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে, তবে প্রত্যাশিত জায়গায় এখনও পৌঁছায়নি উল্লেখ করে র‍্যাব প্রধান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব তার দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

Related Topics

টপ নিউজ

র‍্যাব / র‍্যাব মহাপরিচালক / গুম-খুন / ক্ষমা প্রার্থনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ র‍্যাব সদস্যকে মারধর: নারীসহ আটক ৫ হামলাকারী
  • ১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net