Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
যুক্তরাষ্ট্রের ডিক্সভিলে মধ্যরাতে ভোট গ্রহণ, তিন ভোট করে পেয়ে টাই করলেন কমলা-ট্রাম্প

বাংলাদেশ

এএফপি
05 November, 2024, 02:45 pm
Last modified: 05 November, 2024, 02:48 pm

Related News

  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: সিএনএন

যুক্তরাষ্ট্রের ডিক্সভিলে মধ্যরাতে ভোট গ্রহণ, তিন ভোট করে পেয়ে টাই করলেন কমলা-ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিনে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে শহরেই প্রথম ভোট গ্রহণ হয়। 
এএফপি
05 November, 2024, 02:45 pm
Last modified: 05 November, 2024, 02:48 pm
ডিক্সভিল নচ শহরে ভোট দিচ্ছেন একজন ভোটার। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে ইতোমধ্যে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তরে অবস্থিত ছোট্ট শহর ডিক্সভিল নচে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষ হয়েছে। ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমান সংখ্যক ভোট পেয়েছেন। কেন্দ্রটিতে মোট ছয়জন ভোটার ছিলেন।

মধ্যরাতের পরপরই ডিক্সভিল নচে শহরটিতে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনার পর দেখা গেছে, ছয়টি ভোটের মধ্যে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প তিনটি করে ভোট পেয়েছেন। এতে, প্রথম নির্বাচনী ফলাফলে কমলা ও ট্রাম্প সমানে সমানে এগিয়ে আছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিনে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে শহরেই প্রথম ভোট গ্রহণ হয়। 

স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই সেখানে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিবন্ধিত ভোটাররা ভোট দিয়ে দেন। যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে কয়েক ঘণ্টা পর ভোট গ্রহণ শুরু হয়ে থাকে।

গতকাল সোমবার মধ্যরাতে ডিক্সভিল নচে শহরে ঐতিহ্য মেনে, বাদ্যযন্ত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সুর বাজিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ১৯৬০ সাল থেকে এ ঐতিহ্য অনুসরণ করে আসছেন।

২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সর্বসম্মতিক্রমে ডিক্সভিল নচে শহরের বাসিন্দাদের সব ভোট দিয়েছিলেন। ১৯৬০ সালে মধ্যরাতে ভোট গ্রহণের রীতি চালু হওয়ার পর থেকে শহরটির সব ভোটারের ভোট পাওয়া দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বাইডেন।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার বেশির ভাগ ভোটকেন্দ্রে স্থানীয় সময় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে।

গত জানুয়ারিতে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইপর্বে প্রেসিডেন্ট পদ প্রত্যাশী নিকি হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা। পরবর্তীতে হ্যালি প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হিসেবে মনোনীত হন।

জানুয়ারিতে হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিলেও গতকাল মধ্যরাতের ভোটের ফলাফলে দেখা গেছে, ডিক্সভিল শহরের তিনজন ভোটার ট্রাম্পকে ভোট দেননি।

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / কমলা হ্যারিস / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: সিএনএন

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net