Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সাভারে কাজ বন্ধ রেখে তিন পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

বাংলাদেশ

নোমান মাহমুদ
02 November, 2024, 12:30 pm
Last modified: 02 November, 2024, 12:34 pm

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • দাবি না মানলে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা  চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের 
  • সাভারে আল-মুসলিম গ্রুপের ৩ কারখানার ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই; প্রতিবাদে বিক্ষোভ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

সাভারে কাজ বন্ধ রেখে তিন পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

আজ সকাল থেকে সাভারের হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকায় অবস্থিত ভার্টেক্স গ্রুপের একটি কারখানা এবং স্ট্যান্ডার্ড গ্রুপের দুটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন।
নোমান মাহমুদ
02 November, 2024, 12:30 pm
Last modified: 02 November, 2024, 12:34 pm
ছবি: সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন এবং বিক্ষোভ করছেন দুই পোশাক কারখানার শ্রমিকরা।

আজ শনিবার (২ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকায় অবস্থিত ভার্টেক্স গ্রুপ এবং স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে এই কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন।

ভার্টেক্স গ্রুপের নিও ফ্যাশন লিমিটেড-এর শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কারখানার অভ্যন্তরে একটি কন্টেইনারবাহী লরির চাপায় পায়ে গুরুতর আঘাত পান কারখানার একজন নারী শ্রমিক। কিন্তু কারখানা অভ্যন্তরে ওই নারী শ্রমিক আহত হলেও তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে কার্যকর কোন উদ্যোগ নেয়নি কারখানা কর্তৃপক্ষ। আহত অবস্থায় তাকে একটি পিকআপ ভ্যানে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারী শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরবর্তীতে, আজ সকালে কারখানার শ্রমিকরা ওই নারী শ্রমিকের ভরণপোষণসহ তাকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং তার যাবতীয় দায়িত্ব গ্রহণের দাবিতে কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ শুরু করেন। 

এক পর্যায়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেন। তবে, শ্রমিকরা বাসায় না গিয়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকরা জানান, এর বাইরেও কারখানার শ্রমিকদের আরও বেশ কিছু দাবি দাওয়া আছে। এছাড়াও, অতিরিক্ত ডিউটি বন্ধ করা, ছুটির বিপরীতে জেনারেল ডিউটি না করানোসহ আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তারা।

তবে কারখানার শ্রমিকদের সবগুলো দাবি সম্পর্কে জানা যায়নি।

অন্যদিকে, কয়েকজন স্টাফকে চাকুরিচ্যুত করার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের দুই কারখানা দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওভেন লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওয়াশ লিমিটেডের শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্ট্যান্ডার্ড গ্রুপের একজন কর্মকর্তা বলেন, "গত কয়েকদিন আগে বেশ কিছু দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করলে আলোচনার পর কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নেয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, কর্তৃপক্ষ কারখানার কয়েকজন স্টাফকে চাকুরিচ্যুত করার সিদ্ধান্তও নেয়। কিন্তু শ্রমিকরা এখন দাবি করছে, তারা কর্মকর্তার বদলে সরাসরি মালিকের কাছ থেকে সেসব স্টাফদের চাকুরিচ্যুত করার ঘোষণা চান। এই দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে রেখেছেন।"

এর আগে বিভিন্ন দাবিতে কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করলে গত ৩০ অক্টোবর থেকে কর্তৃপক্ষ এই দুটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এই ধারা অনুযায়ী, কোন প্রতিষ্ঠানের কোন শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোন মজুরি পাবেন না।

পরবর্তীতে ৩১ অক্টোবর শ্রমিক ও মালিকপক্ষের এক সমঝোতা বৈঠকের পর ১ নভেম্বর থেকে কারখানা দুটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর মধ্যে আজ আবারও শ্রমিকরা কারখানা দুটিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছেন।

কারখানা শ্রমিকদের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে: নাইট বিল বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা নগদায়ন ইত্যাদি। এর মধ্যে কর্তৃপক্ষ ২২টি দাবি মেনে নিয়ে নোটিশ দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

শ্রমিক বিক্ষোভ / কর্মবিরতি / কারখানা / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: আলোচনার পর ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত
  • দাবি না মানলে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা  চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের 
  • সাভারে আল-মুসলিম গ্রুপের ৩ কারখানার ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই; প্রতিবাদে বিক্ষোভ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net