Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বাসাবাড়ির বর্জ্য সংগ্রহকে ঘিরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক করলেন উপদেষ্টা হাসান আরিফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2024, 10:55 am
Last modified: 31 October, 2024, 10:58 am

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন ঢাকার দুই সিটিসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসকেরা 
  • পূর্ণাঙ্গ স্যুয়ারেজ নেটওয়র্কের আওতায় আসছে চট্টগ্রাম, ওয়াসার সামনে বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়  

বাসাবাড়ির বর্জ্য সংগ্রহকে ঘিরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক করলেন উপদেষ্টা হাসান আরিফ

বর্জ্য সংগ্রহের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে, শেখ হাসিনা সরকারের পতনের পর, এর নিয়ন্ত্রণ নিতে অনেকটা পুরোনো দিনের চর দখলের মত অবস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
টিবিএস রিপোর্ট
31 October, 2024, 10:55 am
Last modified: 31 October, 2024, 10:58 am
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি: সংগৃহীত।

সিটি কর্পোরেশনগুলোতে গৃহস্থালির বর্জ্য সংগ্রহকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খল নিয়ন্ত্রণে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বর্জ্য সংগ্রহের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর, এর নিয়ন্ত্রণ নিতে অনেকটা পুরোনো দিনের চর দখলের মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

এ এফ হাসান আরিফ বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় দখলদারিত্ব, নিয়ন্ত্রণ নেওয়ার কোন্দল চলছে। এটি নিয়ন্ত্রণের জন্য আমরা কঠোর হবো, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হবো। কোনোভাবেই বিশৃঙ্খলা হতে দেব না।"

বুধবার (৩০ অক্টোবর) ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠক শেষে তিনি বলেন, "দখলদারিত্বের এসব কোন্দলের কারণে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আমরা সিটি কর্পোরেশনগুলোকে নির্দেশনা দিয়েছি কোনোভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে, বর্জ্য সংগ্রহ নিয়ে এলাকাভিত্তিক দখলদারিত্বের স্থান দেওয়া যাবে না।"

উপদেষ্টা আরও বলেন, "এক হাজারের বেশি ছাত্রের জীবনের উপর দিয়ে আসা এ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, তাদের মূল দাবি ছিল বৈষম্যহীন সমাজ। সেই বৈষম্যহীন সমাজে কি শপিংমলে গিয়ে প্যাকেটে পাওয়া যায়? অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মূল প্রত্যাশা ছিল সংস্কার, যে সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। আর বৈষম্যহীন সমাজ গড়া একটি চলমান প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সকলকে দায়িত্ব নিতে হবে।"

তিনি বলেন, "রাস্তার পাশের ফুটপাতগুলো মেরামত জরুরি। আমাদের ঢাকা শহরে ব্লক বা টাইলস দিয়ে ফুটপাত তৈরি করা হয়। কিছুদিন পরে সেই টাইলসের নিচের মাটি বা বালু সরে যায়। তখন সেই ফুটপাতের বিভিন্ন জায়গা দিয়ে আর চলাচল করা যায় না। দিনের পর ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে, ফলে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।"

ঢাকার অনেক ফুটপাত করা হয় ঢালাইয়ের মাধ্যমে। মাঝে মাঝে ইউলিটি সার্ভিস প্রদানের জন্য এসব ফুটপাত আবার খুঁড়ে ফেলতে হয়। এর ফলে সিটি কর্পোরেশন বা সরকারের নতুন করে ফুটপাত সংস্কারের বরাদ্দ দিতে হয়। এ কারণে সরকারের টাকা অপচয় হচ্ছে বলেও জানান তিনি।

তিনি ঢাকার ফুটপাত নির্মাণে নতুন পদ্ধতি নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "ফুটপাত সংস্কারে সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা নতুন কিছু চিন্তা করুন, যা দিয়ে এসব সমস্যার সমাধান করা যাবে এবং উন্নয়নটাও দীর্ঘমেয়াদী হবে।"

বৈঠকে উল্লেখিত চার সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা বিভিন্ন বিষয়ে তাদের কাজ করার নানান চ্যালেঞ্জ, সমস্যা, কর্মপদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। সিটি কর্পোরেশনগুলোর প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা-সহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বর্জ্য / বর্জ্য সংগ্রহ / সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন ঢাকার দুই সিটিসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসকেরা 
  • পূর্ণাঙ্গ স্যুয়ারেজ নেটওয়র্কের আওতায় আসছে চট্টগ্রাম, ওয়াসার সামনে বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net