Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইউরোপের বিলাসবহুল ও দৃষ্টিনন্দন কাঠের বাড়ি তৈরি হচ্ছে বাংলাদেশেই

বাংলাদেশ

ছবি ইসলাম, বাগেরহাট
17 October, 2024, 08:20 pm
Last modified: 21 October, 2024, 02:13 pm

Related News

  • বাগেরহাটে তৈরি পরিবেশবান্ধব কাঠের বাড়ি যাচ্ছে ইউরোপে
  • কঙ্গোর হাতে তৈরি বিস্ময়কর কাঠের স্কুটার! ছুটছে সর্বত্র
  • মুন্সিগঞ্জের রেডিমেড ঘর: নকশায় উন্নতি, পৌঁছে যাচ্ছে সারা দেশেই
  • সাশ্রয়ী বাড়ি নির্মাণে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান  
  • ফার্নিচার থেকে ইন্টেরিয়র ডিজাইনিং: কাঠের জায়গা নিচ্ছে পার্টিকেল বোর্ড

ইউরোপের বিলাসবহুল ও দৃষ্টিনন্দন কাঠের বাড়ি তৈরি হচ্ছে বাংলাদেশেই

প্রতিটি ঘর ১১ মিটার লম্বা এবং চওড়ায় সোয়া ৪ মিটার। দুটি বেডরুমে মোট পাঁচজন থাকার উপযোগী এই ঘর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ঘরের একপাশে একটি বারান্দা, বেডরুমের সাথে বাথরুম ও বসার ঘর রয়েছে। বসার ঘরে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে। একইসাথে ঘরের ভেতরেই রান্না করার ব্যবস্থা রাখা হয়েছে।
ছবি ইসলাম, বাগেরহাট
17 October, 2024, 08:20 pm
Last modified: 21 October, 2024, 02:13 pm
ছবি: টিবিএস

ইউরোপের বিলাসবহুল কাঠের দৃষ্টিনন্দন বাড়ি এখন তৈরি হচ্ছে বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে। এমনকি কাঠের এই বসতঘরে রাত্রীযাপন করে সন্তুষ্ট হয়ে দ্রুত তা নিজ দেশে আমদানির কথা জানিয়েছেন বেলজিয়ামের পাইরি ডাইজা ইকো পার্কের প্রধান স্থপতি পাসকাল ডি ব্যাক।

ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে দৃষ্টিনন্দন কাঠের বাড়ি প্রথম চালান ইউরোপে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে তৈরীকারক প্রতিষ্ঠানের মালিক। সরেজমিন ন্যাচারাল ফাইবার কোম্পানির কারখানাটিতে গিয়ে দেখা যায়, কাঠ দিয়ে তৈরি হচ্ছে ঘরের মূল কাঠামোসহ দরজা, জানালা ও আসবাবপত্র।

শ্রমিকদের মধ্যে কেউ মেশিনে কাঠ কাটছেন, কেউ ফিটিং করছেন। আবার কেউ কাঠের উপর ডিজাইন করছেন। সবশেষে শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে পরিবেশবান্ধব কাঠের
ঘরের বিভিন্ন অংশ। এই অংশগুলোকেই জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে আস্ত কাঠের ঘর।

প্রতিটি ঘর ১১ মিটার লম্বা এবং চওড়ায় সোয়া ৪ মিটার। দুটি বেডরুমে মোট পাঁচজন থাকার উপযোগী এই ঘর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ঘরের একপাশে একটি বারান্দা, বেডরুমের সাথে বাথরুম ও বসার ঘর রয়েছে। বসার ঘরে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে। একইসাথে ঘরের ভেতরেই রান্না করার ব্যবস্থা রাখা হয়েছে।

ঘরের প্রতিটা অংশ খুলে প্যাকিং করে পাঠানো হবে বেলজিয়ামে। এরপর বিভিন্ন অংশকে ছোট আকারে খণ্ড করা হয়। এর ফলে পুরো বাড়িটিকে স্বল্প স্থানে পরিবহণ করা সহজ হয়ে যায়। পরে এ খণ্ডাংশগুলো জুড়ে দিলে সহজেই যেকোনো জায়গায় স্থাপন করা যায়।

কারখানার প্রোডাকশন ম্যানেজার শংকর বিশ্বাস বলেন, "চলতি বছরের শুরুর দিকে গ্রীসের কোকোম্যাট নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বেলজিয়াম থেকে কাঠের বাড়ি তৈরির অর্ডার পায় বাগেরহাটের ন্যাচারাল ফাইবার নামক প্রতিষ্ঠানটি। এরপর থেকে কাঠের ঘরের স্যাম্পল তৈরি শুরু হয় প্রতিষ্ঠানটিতে। কাঠের তৈরি স্যাম্পল ঘরটি ক্রেতা প্রতিষ্ঠানের পছন্দ হওয়ায় চুক্তি অনুযায়ী আগামী বছরের মধ্যে ১২০টি ঘর তৈরি করে রপ্তানির জন্য কাজ শুরু হয়েছে। আমরা এখানে যে ঘর তৈরি করছি তা বিশ্বমানের পরিবেশবান্ধব ঘর।" 

কাঠমিস্ত্রি শরিফুল ইসলাম বলেন, "আমরা ডিজাইন দেখে সম্পূর্ণ একটি বসতঘর তৈরি করেছি। এরপর কোম্পানি ও বিদেশি লোকজন দেখে পছন্দ করেছে। এখন আমরা ঘরটি সম্পূর্ণ করেছি। এছাড়া তৈরি করা হবে কাঠের সাইকেল, সানবেড, হোটেল বেড, কুকুর ও বিড়ালের বিভিন্ন খেলনাসহ পরিবেশবান্ধব নানা পণ্য। তবে বর্তমানে শুধু কাঠের বাড়ি তৈরি করা হচ্ছে।"

বাগেরহাট ন্যাচারাল ফাইবারের কনসালটেন্ট মো. মনিরুজ্জামান মোল্লা শাহিন বলেন, "এই ঘরটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ৫ জন সদস্য থাকতে পারবে। ওদের দেশের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে একটি ফ্যামিলি যাতে সুন্দরভাবে থাকতে পারে তার সব ব্যবস্থা আমরা এই ঘরে রেখেছি। ওরা যেভাবে ডিজাইন ও ডিরেকশন দিয়েছে সেভাবেই ঘরটি তৈরি করেছি। ঘরের ভেতর দুটি বেডরুম ও একটি বসার রুম রয়েছে।"

উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাচারাল ফাইবারের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ বলেন, "ক্রেতারা এই ঘরে রাত্রিযাপন করে সন্তুষ্ট হয়েছেন। ২০২৫ সালের জুন মাসের মধ্যে মোট ১২০ টি ঘর তৈরি করে তাদেরকে দিতে হবে।"

Related Topics

টপ নিউজ

কাঠের বাড়ি / কাঠ / বাড়ি নির্মাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বাগেরহাটে তৈরি পরিবেশবান্ধব কাঠের বাড়ি যাচ্ছে ইউরোপে
  • কঙ্গোর হাতে তৈরি বিস্ময়কর কাঠের স্কুটার! ছুটছে সর্বত্র
  • মুন্সিগঞ্জের রেডিমেড ঘর: নকশায় উন্নতি, পৌঁছে যাচ্ছে সারা দেশেই
  • সাশ্রয়ী বাড়ি নির্মাণে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান  
  • ফার্নিচার থেকে ইন্টেরিয়র ডিজাইনিং: কাঠের জায়গা নিচ্ছে পার্টিকেল বোর্ড

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net