Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বাংলাদেশি ও অন্যান্য নাগরিকদের ওয়ার্ক পারমিটের বৈধতা স্থগিত করল ইতালি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2024, 07:45 pm
Last modified: 17 October, 2024, 08:25 pm

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু

বাংলাদেশি ও অন্যান্য নাগরিকদের ওয়ার্ক পারমিটের বৈধতা স্থগিত করল ইতালি

চলতি বছরের ১১ অক্টোবর জারি করা নতুন আইন অনুসারে, দূতাবাস ইতালির প্রাদেশিক অভিবাসন অফিস [‘স্পোর্টেলো ইউনিকো’ – এসইউআই] থেকে স্থগিত নুলা ওস্তার যাচাইকরণ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরেই ওয়ার্ক ভিসা ইস্যু করবে।
টিবিএস রিপোর্ট
17 October, 2024, 07:45 pm
Last modified: 17 October, 2024, 08:25 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকার ইতালি দূতাবাস জানিয়েছে, ভুয়া ও জাল কাগজপত্রের সংখ্যা বেশি হওয়ায়, যথাযথ যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের 'নুলা ওস্তা' [ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন] এর বৈধতা স্থগিত করেছে ইতালি সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

চলতি বছরের ১১ অক্টোবর জারি করা নতুন আইন অনুসারে, দূতাবাস ইতালির প্রাদেশিক অভিবাসন অফিস ['স্পোর্টেলো ইউনিকো' – এসইউআই] থেকে স্থগিত নুলা ওস্তার যাচাইকরণ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরেই ওয়ার্ক ভিসা ইস্যু করবে।

ইতালি দূতাবাস জানিয়েছে, উপরে উল্লিখিত যাচাইয়ের জন্য মূলতবি থাকা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়া হবে বলে ভিসার জন্য আবেদনকারী এবং অ্যাপয়েন্টমেন্ট প্রার্থীদের জানিয়েছে ইতালি দূতাবাস। আগামী রবিবার (২০ অক্টোবর) থেকে পর্যায়ক্রমে পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু হবে।

দূতাবাস, প্রত্যেক আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে একটি এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে তিনি কখন পাসপোর্ট ফেরত নিতে পারবেন।

নুলা ওস্তার নিশ্চয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদেরকে পাসপোর্টটি ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিয়ে ভিসা নিতে তাদের সঙ্গে আবার যোগাযোগ করবে দূতাবাস।

ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রার্থী; যারা নুলা ওস্তা নিশ্চিতকরণ পেয়েছে, তাদের আবেদন জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করা হবে। তাই, অ্যাপয়নমেন্টগুলো (ইতোমধ্যে নির্ধারিতসহ) আর প্রয়োজন নেই এবং বর্তমানে আর দেওয়া হবে না।

work.appointment@vfsglobal.com-এই ই-মেইল আইডি চালু থাকবে। নতুন করে ইস্যু করা নুলা ওস্তাপ্রাপ্তদের বিস্তারিত তথ্য এই ই-মেইলে পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পরে ক্রমান্বয়ে যোগাযোগের জন্য এই তথ্য ব্যবহার করা হবে।

আবেদনকারী, নিয়োগকর্তা ও আইনজীবীদের তাদের নুলা ওস্তা যাচাইকরণের জন্য দূতাবাসে এবং ভিএফএস গ্লোবালে ই-মেইল না পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ যাচাইকরণের সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ইতালিতে সম্পন্ন হয়।

নিজেদের নুলা ওস্তার যাচাইকরণ সম্পর্কে আপডেট পেতে চাইলে ইতালিতে তাদের সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নুলা ওস্তাপ্রাপ্তরা।

ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস স্পোর্টেলো ইউনিকো- এসইউআই কর্তৃক যাচাই নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কর্ম অনুমোদনের মেয়াদ বলবৎ থাকবে।

অন্যান্য যেমন: ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।

Related Topics

টপ নিউজ

ইতালি / দূতাবাস / ওয়ার্ক পারমিট / নুলা ওস্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net