Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪,৪২১ কোটি টাকা: সিপিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2024, 02:10 pm
Last modified: 07 October, 2024, 12:30 pm

Related News

  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • কর্মসংস্থান সংকট মোকাবিলায় ব্যবসা পরিবেশ সংস্কার জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • সর্বজনীন নয়, জ্বালানি ভর্তুকি দিতে হবে কৃষি, সেচ ও গণপরিবহনে: ড. ফাহমিদা খাতুন
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪,৪২১ কোটি টাকা: সিপিডি

বন্যা ক্ষতিগ্রস্তের বিষয়ে তিনি বলেন, "সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালীতে ২৯ দশমিক শূন্য সাত শতাংশ, কুমিল্লায় ২৩ দশমিক ৫১ শতাংশ, ফেনীতে ১৮ দশমিক ৬১ শতাংশ ও চট্টগ্রামে ১১ দশমিক ৬৩ শতাংশ।"
টিবিএস রিপোর্ট
06 October, 2024, 02:10 pm
Last modified: 07 October, 2024, 12:30 pm

ইনফোগ্রাফ: টিবিএস

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় আনুমানিক ১৪ হাজার ৪২১ কোটি ৪৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। বন্যায় চলমান আমন-সহ অন্যান্য ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এবং এর প্রভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থাটি।  

রোববার (৬ অক্টোবর) রাজধানীর সিপিডি কার্যালয়ে 'পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া: সিপিডির বিশ্লেষণ' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে এ তথ্য জানিয়েছে সিপিডি।

সংবাদ সম্মেলনে সিপিডি'র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, "দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের এক দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে এটি ২০২৩-২৪ অর্থবছরের খসড়া জিডিপির শূন্য দশমিক ২৯ শতাংশ ও ২০২৪-২৫ অর্থবছরের জন্য অনুমিত জিডিপির শূন্য দশমিক ২৬ শতাংশ।"

বন্যা ক্ষতিগ্রস্তের বিষয়ে তিনি বলেন, "সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালীতে ২৯ দশমিক শূন্য সাত শতাংশ, কুমিল্লায় ২৩ দশমিক ৫১ শতাংশ, ফেনীতে ১৮ দশমিক ৬১ শতাংশ ও চট্টগ্রামে ১১ দশমিক ৬৩ শতাংশ।"

"কৃষি ও বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই খাতে ক্ষতির পরিমাণ পাঁচ হাজার ১৬৯ কোটি ৭১ লাখ টাকা। এটি মোট ক্ষতির ৩৫ দশমিক ৮৫ শতাংশ", যোগ করেন তিনি।

কৃষিতে মোট কী পরিমাণ ফসলের উৎপাদন নষ্ট হতে পারে সেটি গবেষণায় না উঠে আসলেও সিপিডি বলছে, এটি খাদ্য নিপারত্তায় প্রভাব ফেলতে পারে এবং মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যে কারণে সরকারের দ্রুত পরিকল্পনা করে চাল আমদানির প্রস্তুতি নেওয়া এবং এগ্রিকালচারাল ইনপুট ও কমোডিটি আমদানিতে বিদ্যমান শুল্ক কমানোর পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করছে সংস্থাটি। 

সিপিডির রিসার্চ ফেলো মুনতাসির কামাল বলেন, বন্যায় ফসলের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। তাই পর্যাপ্ত বীজের সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে আগামী মৌসুমে আমন চাষ ব্যাহত না হয়।

তিনি আরও উল্লেখ করেন, কিছু কিছু এলাকায় কৃষকদের চাষ করা মাছের ৮৫-৯৫% বন্যায় ভেসে গেছে।

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির প্রবাহে চলতি বছরের ১৯ আগস্ট দেশের পূর্বাঞ্চলে বন্যা শুরু হয়। এতে দেশের ১১ জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সিপিডির গবেষণায় বলা হয়েছে, বন্যায় জেলা হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালিতে। যেখানে ৪১৯১.৬২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এরপর কুমিল্লায় ৩৩৯০.৩৫ কোটি টাকা, ফেনীতে ২৬৮৩.১৪ কোটি টাকা, চট্টগ্রামে ১৬৭৬.৯৪ কোটি টাকা, লক্ষীপুরে ১৪০৩.৯১ কোটি টাকা, মৌলভীবাজারে ৫০৬.০৭ কোটি টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪.০১ কোটি টাকা, হবিগঞ্জে ১৪৩.৫৯ কোটি টাকা, খাগড়াছরিতে ১২৭.২৩ কোটি, কক্সবাজারে ১০০.৪৮ কোটি টাকা এবং সিলেটে ২০.৫১ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

সিপিডি আরও বলছে, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণেও অসামঞ্জসতা লক্ষ্য করা গেছে। কোনো কোনো অঞ্চলের মানুষ একাধিকবার ত্রাণ পেলেও কোথাও কোথাও ত্রাণ একেবারেই পৌঁছায়নি। এ বিষয়টিকে সমন্বয়হীনতা ও সক্ষমতার ঘাটতি হিসেবে উল্রলেখ করেছে সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

বন্যা / বন্যায় ক্ষয়ক্ষতি / সিপিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • কর্মসংস্থান সংকট মোকাবিলায় ব্যবসা পরিবেশ সংস্কার জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • সর্বজনীন নয়, জ্বালানি ভর্তুকি দিতে হবে কৃষি, সেচ ও গণপরিবহনে: ড. ফাহমিদা খাতুন
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net