Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এফবিসিসিআইয়ে নির্বাচন ছাড়া পরিচালক চান না ব্যবসায়ী নেতারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2024, 10:00 am
Last modified: 01 October, 2024, 10:03 am

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

এফবিসিসিআইয়ে নির্বাচন ছাড়া পরিচালক চান না ব্যবসায়ী নেতারা

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই-এর একদল সাধারণ সদস্য বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের ব্যানারে এ দাবি করেন
টিবিএস রিপোর্ট
01 October, 2024, 10:00 am
Last modified: 01 October, 2024, 10:03 am

নির্বাচনী প্রক্রিয়া ছাড়া কেউ যাতে পরিচালক মনোনীত হয়ে এফবিসিসিআই (ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) এর পরিচালনা পর্ষদে আসতে না পারে, সে বিষয়ে সংস্কারের দাবি করেছেন ব্যবসায়ী সংগঠনটির বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই-এর একদল সাধারণ সদস্য বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের ব্যানারে এ দাবি করেন। এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমন্বয়ক জাকির হোসেন নয়ন। 

গত ১১ সেপ্টেম্বর সংগঠনটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১২৯ দিনের মধ্যে এই প্রশাসক নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করবেন। 

সংবাদ সম্মেলনে দাবি কর হয়, গত ১৫ বছরে মোট ৫৭ জন সদস্য মনোনীত সদস্য হিসেবে পরিচালনা পর্যদে এসেছেন। যাদের মধ্য থেকে পরবর্তীতে সভাপতি, সহ-সভাপতি হয়েছেন এবং এদের অনেকেই ব্যবসায়ী না হয়েও পর্ষদে ঢুকেছিলেন। যারা মূলত এফবিসিসিআই হতে সিআইপিসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার প্রতিযোগীতায় লিপ্ত হন। এ ধরনের মনোনীত পরিচালকরা কখনো বোর্ড মিটিং এ উপস্থিত হতেন না। এ কারণে এই প্রক্রিয়ায় পরিচালক মনোনয়ন ব্যবস্থা বাতিল করতে হবে।

একই সঙ্গে সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালক পদে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করার দাবি করা হয়, যাতে নির্বাচিতদের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি না হয়। 

তবে এফবিসিসিআইয়ের নির্বাচনের আগে সংগঠনটির অধিভুক্ত সকল অ্যাসোসিয়েশন এবং চেম্বারের নির্বাচন দাবি করেছে এই সংস্কার পরিষদ। তাদের দাবি, এসব সংগঠনে এখন পর্যন্ত যারা আছেন, তারা সবাই বিগত সরকারের মদদপুষ্ট। কারণ চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোতে সীমাহীন দলীয়করণ হয়েছিল। 

এসব দলীয়করণের প্রভাবে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং কমিটি উল্টোভাবে কাজ করতো। বাজারে সিন্ডিকেট ভাঙার বদলে সিন্ডিকেট ব্যবস্থা টিকিয়ে রাখতে কাজ করতো এবং কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতো ওই কমিটি। 

মূলত এ কারণে কর্পোরেট কোম্পানিগুলো ধারাবাহিকভাবে পণ্যের দাম বাড়িয়ে গেলেও তা কখনো বিচারের আওতায় আসতো না বলে দাবি সংস্কার পরিষদের। 

সংস্কার পরিষদ বলছে, এফবিসিআইয়ের বর্তমান ব্যবস্থাপনায় ৮০ জন পরিচালকের পদ রয়েছে। এটাকে কমিয়ে ৩৫-৪০ জনে নামিয়ে আনা হোক। 

একইসঙ্গে চেম্বার থেকে পরিচালক কমিয়ে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে পরিচালক বাড়ানোর দাবি করা হয়েছে। 

এছাড়া সকল অ্যাসোসিয়েশন এবং চেম্বারে পরপর দুই মেয়াদে নির্বাচনের পর একবার বিরতি প্রদান, ৭ জন সহ-সভাপতির স্থানে ৩ জন, নির্বাচনী তফসিলের পর কোনো ভোটারের উপহার-উপঢৌকন না দেওয়ার বিধান জারি করার দাবি করে এই পরিষদ। 

সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক আবুল কাশেম, গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, মো জাকির হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / ব্যবসায়ী নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net