Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশের প্রতি ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করলেন বাইডেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2024, 09:40 pm
Last modified: 25 September, 2024, 01:37 pm

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশের প্রতি ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করলেন বাইডেন

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট।  
টিবিএস রিপোর্ট
24 September, 2024, 09:40 pm
Last modified: 25 September, 2024, 01:37 pm
ছবি: সৌজন্যে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে অন্তর্বর্তী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জো বাইডেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়, আগের সরকারের অত্যাচার ও দমনপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা কীভাবে রুখে দাঁড়িয়ে ও নিজেদের জীবন জীবন উৎসর্গ করে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে – বাইডেনকে তা বলেন ড. ইউনূস।

বাংলাদেশের পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে –একথার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এসময় প্রেসিডেন্ট বাইডেন তাঁকে তার প্রশাসনের পূর্ণ সমর্থন দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ছাত্ররা যদি দেশের জন্য এত আত্মত্যাগ করতে পারে, তাহলে আমাদেরও অনেক কিছু করা উচিত।

বৈঠকে চলাকালে আন্দোলনের সময় শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের বই "দ্য আর্ট অফ ট্রায়ামফ" এর একটি কপি বাইডেনের হাতে তুলে দেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট।  

আজ মঙ্গলবার রাতে (নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে) জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হচ্ছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, "আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে (এ ধরনের বৈঠক) খুবই বিরল। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমরা আশা করছি।"

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশের এবং এই বৈঠক তা নতুন মাত্রায় উন্নীত করবে।

শফিকুল আলম জানান, অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক রুপান্তর এবং বাংলাদেশের সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বৈঠকে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। "রুপান্তরের এই সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে–এটা খুবই ভালো খবর।"

শ্রমখাতের সংস্কার ও রোহিঙ্গা ইস্যুসহ বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তাসংস্থা ইউএনবিকে বলেছেন, এটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট নিউইয়র্কে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি। এত কোনোকিছু নিয়ে গভীরভাবে আলোচনার সময় না পাওয়া গেলেও – এই বৈঠকের সাথে অত্যন্ত সুদূরপ্রসারী বার্তা ও প্রতীকী বিষয় জড়িত।

বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু দ্বিপাক্ষিক ও আঞ্চলিভাবে নয়, বরং অস্থির এই সময়ে বাংলাদেশের পাশে অবস্থান নিয়ে বৈশ্বিক পর্যায়েও একটি অর্থপূর্ণ বার্তা দিচ্ছে।

তিনি আরো বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হওয়া স্বাভাবিক নয়, এবং ঢাকা আশা করছে এই বৈঠক থেকে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব বেরিয়ে আসবে, যা সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসেছেন বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেনের নিউইয়র্ক সফর নিয়ে তার প্রেস সচিব কারিন জিন-পিয়েরে বলেছেন, ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলা, বৈশ্বিক সমৃদ্ধি এগিয়ে নেওয়া এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতা নিয়ে আলোচনা করতে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠান গড়ে তোলা ও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ যেহেতু আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের রূপরেখা খুঁজছে, তাই যুক্তরাষ্ট্র বলেছে, তারা এই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটি ড. ইউনূসের প্রথম যুক্তরাষ্ট্র সফর, এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর।

।

 

 

Related Topics

টপ নিউজ

জো বাইডেন / ড. মুহাম্মদ ইউনূস / দ্বিপাক্ষিক বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net