Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
আরও অন্তত সাত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2024, 12:25 pm
Last modified: 23 September, 2024, 03:45 pm

Related News

  • আনসার ও ভিডিপির যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • আ.লীগ আমলের আরও ১,২০২ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
  • পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি

আরও অন্তত সাত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে, পুলিশ সদস্যদের মধ্যে বেশ কয়েকটি মামলার আসামি অন্তত ৭ জনকে গ্রেপ্তারের অনুমতি ও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
23 September, 2024, 12:25 pm
Last modified: 23 September, 2024, 03:45 pm
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও জনগণের ওপর চালানো নৃশংসতা ও হত্যাকে কেন্দ্র করে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত অন্তত ১০ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে, পুলিশ সদস্যদের মধ্যে বেশ কয়েকটি মামলার আসামি অন্তত ৭ জনকে গ্রেপ্তারের অনুমতি ও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া পুলিশ সদস্যরা হলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের সাবেক উপ-কমিশনার ইকবাল হোসেন, ওয়ারী বিভাগের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শেখ মো. শামীম (এসএম শামীম), ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত এসপি সহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ট্রাফিক বিভাগের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রামের হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বর্তমানে এপিবিএনের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

এদের মধ্যে ঢাকা জেলার অতিরিক্ত এসপি আব্দুলাহিল কাফী ইতোমধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কয়েকবার রিমান্ডে ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং পুলিশ এ মুহূর্তে অভিযুক্তদের খুঁজছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার পতনের পর থেকেই এই পুলিশ সদস্যরা আত্মগোপনে চলে যান এবং কাজে যোগ দেননি। এই সমস্ত কর্মকর্তারা আন্দোলনকে দমন করতে অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন এবং তাদের পেশাগত দায়িত্বের বাইরে চলে গিয়েছিলেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যথাযথ তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না—এমন সিদ্ধান্তে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশের ওসিদের সাম্প্রতিক আন্দোলনের ঘটনায় বিভিন্ন আদালত ও থানায় দায়ের করা মামলায় যথাযথ প্রমাণ ও তথ্য ছাড়া কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তার না করতে নির্দেশনা জারি করা হয়।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় / গ্রেপ্তারের নির্দেশ / পুলিশ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • আনসার ও ভিডিপির যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • আ.লীগ আমলের আরও ১,২০২ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
  • পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net