Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বেনাপোলে চালু হচ্ছে কার্গো ভেহিকেল টার্মিনাল: কমবে যানজট ও পণ্যজট, বাড়বে রাজস্ব

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
20 September, 2024, 11:15 am
Last modified: 20 September, 2024, 11:13 am

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

বেনাপোলে চালু হচ্ছে কার্গো ভেহিকেল টার্মিনাল: কমবে যানজট ও পণ্যজট, বাড়বে রাজস্ব

যশোর প্রতিনিধি
20 September, 2024, 11:15 am
Last modified: 20 September, 2024, 11:13 am
বেনাপোল স্থলবন্দর। ফাইল ছবি: সংগৃহীত

বেনাপোলের কার্গো ভেহিকেল টার্মিনালটি আগামী অক্টোবর মাসে চালু হচ্ছে। এই টার্মিনালে একসঙ্গে প্রায় ১,২০০ থেকে ১,৫০০ ট্রাক রাখা যাবে। ফলে বন্দরে ট্রাকের মালামাল দ্রুত লোড-আনলোড সম্ভব হবে। এতে যানজট কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।।

বাংলাদেশের সঙ্গে ভারতের সড়ক ও রেলযোগাযোগ সহজ হওয়ায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য বেড়েছে কয়েকগুণ। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পণ্য পরিবহনের ভোগান্তিও। এ সংকট থেকে উত্তরণে এবং স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বেনাপোলে 'কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ' প্রকল্পটি গ্রহণ করা হয়।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, প্রায় ২৪ একর জমির ওপর ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পে ভূমি অধিগ্রহণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। 

বন্দর সূত্র জানায়, প্রকল্পের আওতায় টার্মিনালে পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দর সেবা ভবন, ইউটিলিতি ভবন, আধুনিক টয়লেট কমপ্লেক্স, ওয়েব্রিজ স্কেল, ফায়ার স্টেশনসহ অন্যান্য অবকাঠামো নির্মিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পেলেই টার্মিনালটি চালু করা যাবে। এটি চালু হলে বন্দরের দীর্ঘদিনের যানজট হ্রাস পাবে এবং বন্দরের গতিশীলতা বৃদ্ধি পাবে।

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বলেন, টার্মিনালটি চালু হলে দীর্ঘদিনের যানজট ও পণ্যজট কমে যাবে। পণ্য দ্রুত আনলোড হওয়ায় ট্রাকও দ্রুত সময়ের মধ্যে চলে যাবে। ফলে আমদানিকারকদের অতিরিক্ত টাকা দিতে হবে না। কারণ, পণ্যছাড় করতে দেরি হলে আমদানিকারকদের ক্ষতিপূরণ দিতে হতো। আর যত বেশি পণ্যবাহী ট্রাক আনলোড হবে, সরকারের রাজস্ব আয়ও তত বাড়বে।

তিনি আরও বলেন, টার্মিনালের অবকাঠামোগুলো যুগোপযোগী ও মানসম্পন্ন, যা বন্দরটির কার্যক্রমকে আরও গতিশীল করবে।

বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে ৭ থেকে ৮ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়। জায়গার সংকটে অনেক পণ্য খোলা আকাশের নিচে রাখতে হয়। এছাড়া ভারতীয় ট্রাকগুলো পণ্য নিয়ে দিনের পর দিন বন্দরে অপেক্ষা করে থাকে। এ কারণে আনলোডিং প্রক্রিয়ায় দেরি হয়। তবে নতুন টার্মিনাল চালু হলে এ সমস্যা অনেকটা দূর হবে বলে বন্দর ব্যবহারকারীরা মনে করছেন।

বেনাপোল বন্দরের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে ২৬ লাখ ৪৪ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল। যা ২০২৩-২৪ অর্থবছরে কমে দাঁড়ায় ১৭ লাখ ২১ হাজার মেট্রিক টনে। 

যশোরের আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, 'বেনাপোল বন্দরে পণ্যজটের কবলে পড়ে আমাদের জরিমানা গুনতে হতো। কিন্তু টার্মিনালটি চালু হলে সব পর্যায়ের আমদানিকারকদের জন্য সুবিধা হবে।'

বন্দরের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী বলেন, 'কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণে সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করা হয়েছে।' 

বিদ্যুৎ সংযোগের কাজ এক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ কররেন তিনি। অক্টোবরেই টার্মিনালটি উদ্বোধন হবে। টার্মিনাল চালু হলে বন্দরটির সক্ষমতা ও রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং দুই দেশের বাণিজ্য আরও সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান বলেন, 'টার্মিনাল উদ্বোধন হলে দীর্ঘদিনের যানজট, পণ্যজট কমে যাবে, যার সুবিধাভোগী হবেন আমদানিকরাকরা। তবে পেট্রাপোলে যদি জট নিরসন না হয়, তাহলে এই সুবিধা কোনো কাজে আসবে না।'

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

বেনাপোল / আমদানি / স্থলবন্দর / কার্গো ভেহিকেল টার্মিনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net