Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গাজী টায়ার্সে অবাধ লুটপাট, পোড়া ভবনের ভেতরে এখনও জ্বলছে আগুন

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
07 September, 2024, 09:35 pm
Last modified: 07 September, 2024, 09:48 pm

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের

গাজী টায়ার্সে অবাধ লুটপাট, পোড়া ভবনের ভেতরে এখনও জ্বলছে আগুন

পোড়া ভবনের ভেতরে গিয়ে দেখা যায় এখনও আগুন জ্বলছে। উপস্থিত কয়েকজন জানান, ভেতরে আগুন জ্বলছেই। একাই জ্বলছে, আবার একাই নিভছে। রাতের বেলায় বাইরে থেকে ভবনের ভেতর আগুন দেখা যায়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং প্রশাসনের পক্ষ থেকে ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণার পরেও লুটপাটকারীরা তাতে কর্ণপাত করছে না।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
07 September, 2024, 09:35 pm
Last modified: 07 September, 2024, 09:48 pm
ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার্স কারখানায় অবাধে লুটপাট চলছে। কারখানার ভবন থেকে মূল্যবান যন্ত্রাংশ ও কাঁচামাল লুটপাটের পর এবার টিন, লোহা ও পাইপসহ বিভিন্ন ধরনের ধাতব বস্তু খুলে নিয়ে যাওয়া হচ্ছে। যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন। নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা কর্মীরাও রয়েছেন নীরব ভূমিকায়। কাউকেই কোনো ধরনের বাধা দিচ্ছেন না তারা। নিরাপত্তারক্ষীর পোশাক ছেড়ে তারা কারখানার ভেতরে গিয়ে অবস্থান নিয়েছেন।

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) গাজী টায়ার্স কারখানায় চতুর্থ দফায় অগ্নিসংযোগ করা হয়। এর আগে গত ৫ আগস্ট থেকে ধারবাহিকভাবে প্রতিদিনই কিছু না কিছু লুটপাট হয়েছে এই কারখানা থেকে। ২৫ আগস্ট লুটপাট নিয়ে বিরোধের জেরে কারখানার একটি ভবনে অগ্নিসংযোগের পর আলোচনায় আসে কারখানাটি।

অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা জানান, এই কারখানার বিভিন্ন তলায় আটকে অনেকেই মারা গেছেন।

লুটপাটের জেরে অগ্নিকাণ্ডের পরও লুটপাটকারীরা থেমে নেই। প্রতিনিয়ত কারখানার দেয়াল টপকে, কাঁটাতার ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালানো হচ্ছে।

কারখানার ভেতরে আজ শনিবার বিকেলেও আগুন জ্বলতে দেখা যায়। ছবি: টিবিএস

সরেজমিনে আজ শনিবার বিকেলে কারখানাটিতে নারী ও শিশুসহ অন্তত ২০-২৫ জনকে দেখা যায়। তাদের প্রত্যেকের হাতেই ধাতব বস্তু দেখা যায়। এদের কাউকে কাউকে দলবদ্ধ হয়ে বড় বড় টিন খুলে নিয়ে যেতে দেখা যায়।

পোড়া ভবনের ভেতরে গিয়ে দেখা যায় এখনও আগুন জ্বলছে। উপস্থিত কয়েকজন জানান, ভেতরে আগুন জ্বলছেই। একাই জ্বলছে, আবার একাই নিভছে। রাতের বেলায় বাইরে থেকে পোড়া ভবনের ভেতর আগুন জ্বলতে দেখা যায়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং প্রশাসনের পক্ষ থেকে ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণার পরেও লুটপাটকারীরা তাতে কর্ণপাত করছে না।

ছবি: টিবিএস

ভবনের ভেতরে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণ শুরু করতেই লুটপাটকারীরা দৌড়ে পালাতে শুরু করে। সেখানে কথা হয় খাদুন গ্রামের এক বাসিন্দার সঙ্গে। তিনি বলেন, সবাই তো এখান থেকে কিছু না কিছু নিতাছে। আমি এমনিতেই আসছি দেখতে। কিছু নিতে আসি নাই। আমি পাশের গ্রামে থাকি, বিকালে এখানে হাঁটতে আসছি।' এর কিছুক্ষণ পরই এই ব্যক্তিকে একটি টিন নিয়ে যেতে দেখা যায়।

এদিকে আজ বিকেলে রূপসী এলাকায় তারাব পৌরসভা বিএনপির উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। জনসভায় যোগ দেওয়া বিএনপির কিছু কর্মীকেও সভা ছেড়ে কারখানার ভেতরে ঢুকতে দেখা যায়।

ছবি: টিবিএস

কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, '৫ আগস্ট থেকে ধারাবাহিক লুটপাট চলছেই। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী কাউরে মানে না। এখন কারখানার ইট খুলে নিয়ে যাবে এমন অবস্থা তৈরি হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক লুটপাট চলছেই। চোখের সামনে কারখানাটি ধ্বংস হয়ে যেতে দেখে খারাপ লাগছে।'
 

Related Topics

টপ নিউজ

আগুন / গাজী টায়ার্স / লুটপাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net