Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চট্টগ্রামে আবাসিক ভবনের পার্কিং থেকে এস আলমের গাড়ি জব্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2024, 10:40 am
Last modified: 05 September, 2024, 10:44 am

Related News

  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
  • বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া চললে আইনি ব্যবস্থা: ডিএমপি  

চট্টগ্রামে আবাসিক ভবনের পার্কিং থেকে এস আলমের গাড়ি জব্দ

পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সূত্রে জানা গেছে, গাড়িটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধিত। রেজিস্ট্রেশনে নগরীর আসাদগঞ্জ এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন একটি ভবনের ঠিকানা রয়েছে।
টিবিএস রিপোর্ট
05 September, 2024, 10:40 am
Last modified: 05 September, 2024, 10:44 am
চট্টগ্রাম নগরীর জামাল খানের একটি আবাসিক হাইরাইজ ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করেছে পুলিশ। ছবি: টিবিএস

চট্টগ্রাম নগরীর জামাল খানের একটি আবাসিক হাইরাইজ ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

গতকাল (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে 'সানমার বিল্ডিং' নামের একটি ভবন থেকে গাড়িটি জব্দ করে কোতোয়ালী থানার কর্মকর্তারা। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর 'চট্ট-মেট্রো-ঘ-১১-৫৩৪৪'।

পার্কিং লটে আরও দুটি গাড়ি ছিল, যেগুলো পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সরানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।

পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সূত্রে জানা গেছে, গাড়িটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধিত। রেজিস্ট্রেশনে নগরীর আসাদগঞ্জ এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন একটি ভবনের ঠিকানা রয়েছে।

Police seize one of S Alam's cars from a parking lot in Chattogram on 4 September 2024.

Link in Comments

Video: TBS#carseized #SAlamgroup #Chattogram #TBSNews pic.twitter.com/9hRLV2o0gW— The Business Standard (@tbsnewsbd) September 5, 2024

যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামাল খান এলাকার একটি ভবন থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করা হয়েছে।

এদিকে যে ভবন থেকে গাড়িটি জব্দ করা হয়েছে, সেটির একটি ফ্ল্যাটে থাকেন বিএনপির কোতোয়ালী শাখার সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুল বলেন, "আমাদের পার্কিংয়ে এস আলমের গাড়ি কে রেখেছিল আমি জানি না। আমিও সবার মতো এই ভবনে থাকি।"

২৯ আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায়, এস আলম গ্রুপের মালিকানাধীন ১৪টি বিলাসবহুল গাড়ি কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ঐ ভিডিওতে গাড়ি সরিয়ে নেওয়ার সাথে বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে। এর ভিত্তিতে বিএনপির চট্টগ্রাম দক্ষিণ শাখার আহ্বায়ক আবু সুফিয়ান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামসহ আরও একজনকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া বিএনপির চট্টগ্রাম দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ভেঙে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিবহণ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন একটি গাড়িতে করে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জনসাধারণের তোপের মুখে পড়েন, যার জন্য তিনি পরে ক্ষমা চান।

Related Topics

টপ নিউজ

এস আলম / এস আলম গ্রুপ / গাড়ি জব্দ / কোতোয়ালী থানা / বিআরটিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
  • বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া চললে আইনি ব্যবস্থা: ডিএমপি  

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net