Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৭ বিভাগে নতুন ডিআইজি, মহানগরে কমিশনারসহ ২৬ জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2024, 09:30 pm
Last modified: 03 September, 2024, 09:43 pm

Related News

  • আনসার ও ভিডিপির যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • আ.লীগ আমলের আরও ১,২০২ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
  • পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
  • নরসিংদী থেকে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী

৭ বিভাগে নতুন ডিআইজি, মহানগরে কমিশনারসহ ২৬ জেলায় নতুন পুলিশ সুপার

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব পদায়ন করা হয়।
টিবিএস রিপোর্ট
03 September, 2024, 09:30 pm
Last modified: 03 September, 2024, 09:43 pm

দেশের সাত মহানগরে পুলিশ কমিশনার ও বিভাগীয় রেঞ্জ ডিআইজিসহ ২৬ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব পদায়ন করা হয়।

৭ মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে- সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিব আজিজকে চট্টগ্রাম মেট্রোপলিটনে; অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রেজাউল করিমকে সিলেট মেট্রোপলিটনে; সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটনে; ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মেট্রোপলিটনে; ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মেট্রোপলিটনে; পিবিআই'র অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মজিদ আলীকে রংপুর মেট্রোপলিটনে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সাত রেঞ্জের ডিআইজি হলেন যারা

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি) এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে; পিবিআইয়ের পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতি) আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম রেঞ্জে; এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি) রাজশাহী রেঞ্জে ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি) মো. মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জে এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন যেসব জেলায় পুলিশ সুপার পদায়ন করা হলো- 

ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াউইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠি ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

্বাংলাদেশ পুলিশ / ্পুলিশ / পদায়ন / স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • আনসার ও ভিডিপির যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • আ.লীগ আমলের আরও ১,২০২ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
  • পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
  • নরসিংদী থেকে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net