Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
এস আলমের সম্পদ যাতে কেউ না কেনে: গভর্নর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2024, 03:05 pm
Last modified: 28 August, 2024, 06:19 pm

Related News

  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতায় এবিবির গভীর উদ্বেগ

এস আলমের সম্পদ যাতে কেউ না কেনে: গভর্নর

টিবিএস রিপোর্ট
28 August, 2024, 03:05 pm
Last modified: 28 August, 2024, 06:19 pm
গভর্নর আহসান এইচ মনসুর। ইলাস্ট্রেশন: টিবিএস

এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলে সেই সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে এস আলম গ্রুপ– এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে জানতে চাইলে গভর্নর বলেন, "এটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলবো। আর এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে। এ সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে।"

তিনি আরও বলেন, 'এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যে সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে।' আইএমএফের প্রাক্তন শীর্ষ কর্মকর্তা হিসেবে বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. মনসুরের। তিনি আরও মন্তব্য করেন, 'এমন সুপরিকল্পিতভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কি-না তা জানা নেই।'

ব্যাংকিং কমিশন গঠন করা হলে বাংলাদেশ ব্যাংক সেটিতে অন্তর্ভুক্ত থাকবে উল্লেখ করে গভর্নর জানিয়েছেন,  মাসখানেকের মধ্যে এটা করা হবে। বিদেশি বিশেষজ্ঞ নেওয়ার পাশাপাশি শ্রীলঙ্কা কীভাবে সেটি করেছে তাও পর্যবেক্ষণ করা হবে।

ইসলামী ব্যাংকের বিষয়ে তিনি বলেন, "এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন বোর্ডকে কর্ম পরিকল্পনা দিতে বলেছি। এখানে কাজ করতে হবে, বসে থাকার সুযোগ নেই।"

ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে জানিয়ে ড. মনসুর বলেন, "তারা সহায়ক ভূমিকা পালন না করলে বোর্ড আবার চেঞ্জ করা হবে। সবাইকে নজরদারি করা হচ্ছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।"

এস আলম ছাড়া ব্যাংক খাতে আরও যারা দুর্নীতি ও অর্থপাচার করেছে, তাদের বিরুদ্ধে বিষয়েও খোঁজ নেওয়া ও ব্যবস্থা নেয়া হবে বলে গভর্নর জানান।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, "ডলার রেট যেহেতু একটা স্ট্যাবল পর্যায় রয়েছে সেহেতু আগামী ৬-৭ মাসের মধ্যে দাম কমে আসবে।"

তিনি আরও বলেন, "রিজার্ভ থেকে এখন ডলার বিক্রি  করা হচ্ছে না। তাই রিজার্ভ কমার সম্ভবনা নেই। আগামীতে আরও বাড়বে। সরকারের চাহিদা আন্তঃব্যাংক মার্কেট থেকে মেটানো হচ্ছে।"

ড. মনসুর আমানতকারীদের উদ্দেশ্যে বলেন, "সবাই একসাথে টাকা তুলতে যাবেন না, তাহলে কেউ টাকা পাবেন না। অনেকে বেশি সুদের লোভে এসব ব্যাংকে টাকা রেখেছেন। এখন অধৈর্য হলে চলবে না।"

তিনি বলেন, "আমানতের টাকা হারাক, সেটা আমরা চাই না। আমরা টাকা ছাপিয়ে আমানতের টাকা দেব না কারণ এতে দেশের জন্য ক্ষতি হবে এবং মূল্যস্ফীতি শতভাগ হয়ে যাবে। শুধু খুব প্রয়োজনীয় টাকা তুলুন। ৫-৬ মাস পর পরিস্থিতির উন্নতি হবে।"

বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো আমানতকারী টাকা হারায়নি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকে আগে সুশাসন ফেরাতে হবে যাতে আমানতকারীদের আস্থা ফিরে আসে।

 

Related Topics

টপ নিউজ

গভর্নর ড. আহসান এইচ মনসুর / এস আলম / ইসলামী ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতায় এবিবির গভীর উদ্বেগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net