Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৫ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বিপৎসীমার ওপরে ৮ নদীর পানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
21 August, 2024, 06:55 pm
Last modified: 21 August, 2024, 07:00 pm

Related News

  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল

৫ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বিপৎসীমার ওপরে ৮ নদীর পানি

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এ করণে তৎসংলগ্ন নিচু অঞ্চলে স্বল্পস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 
টিবিএস রিপোর্ট 
21 August, 2024, 06:55 pm
Last modified: 21 August, 2024, 07:00 pm
ছবি: টিবিএস

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে ও ভারতে বাঁধ খুলে দেওয়ায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এর মধ্যেই কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, গোমতী ও হালদা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে।

হবিগঞ্জসহ কিছু জায়গার পানির স্তর আগের ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে। এটি বলছে, ১১৬টি ওয়াটার লেভেল স্টেশনের মধ্যে ১০টি ঝুঁকিতে রয়েছে।

এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বর্তমানে দেশের পাঁচটি জেলা আকস্মিক বন্যার সম্মুখীন। এসব এলাকার নদ-নদীর পানি আগামী ২৪ ঘণ্টা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকবে। তিন দিন পর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।'

তিনি বলেন, 'মৌসুমি নিম্নচাপের কারণে গত তিন দিনে দেশের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার মৌসুমী নিম্নচাপটি বাংলাদেশের মধ্যভাগে কেন্দ্রীভূত রয়েছে। যদিও এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, তবে এই সময়টায় সাধারণত ভারতের বাঁধগুলো খুলে দেওয়া হয়। ফলে বন্যার পানিও বেড়ে যায়।

তিনি আরও বলেন, 'হবিগঞ্জের খোয়াই নদীর পানির উচ্চতা ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। এই নদীর বিপৎসীমা ৯.০৫ মিটার। কিন্তু সকালের দিকে পানির প্রবাহের স্তর ১১ মিটার ছাড়িয়ে যায়। এটি এখনও বাড়ছেই। একইভাবে চট্টগ্রামে মুহুরী নদীর ভারতের অংশে পানির প্রবাহ ৪০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।' 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এ করণে তৎসংলগ্ন নিচু অঞ্চলে স্বল্পস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে সার্বিকভাবে মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ও গোমতী নদীর পানির স্তর অপরিবর্তিত থাকতে পারে।  

জানা গেছে, আজ সকাল ৯টায় বাল্লাহ স্টেশনে খোয়াই নদীর পানি বিপৎসীমার ২৩.১৭ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় ফেনীর পরশুরামে ৩০৪ মিলিমিটার, মৌলভীবাজারের মনু রেলওয়ে ব্রিজে ২৩৮ মিলিমিটার, কুমিল্লায় ২১০ মিলিমিটার ও সিলেটের জাফলংয়ে ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

বন্যা / নদী / পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net