Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভরা মৌসুমেও বরিশালের বাজারে ইলিশের আকাল, জাটকা বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান
16 August, 2024, 07:10 pm
Last modified: 17 August, 2024, 02:57 pm

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও

ভরা মৌসুমেও বরিশালের বাজারে ইলিশের আকাল, জাটকা বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়

‘মাছের দাম নির্ভর করে মাছ আসার ওপরে। পরশু দিন আড়তে ১২টি ট্রাক এসেছিল। সেদিন কম ছিল। আজকে ৫টি ট্রাক এসেছে। মাছ নাই, তাই দামও বেড়েছে।’
সৈয়দ মেহেদী হাসান
16 August, 2024, 07:10 pm
Last modified: 17 August, 2024, 02:57 pm
ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস

বরিশালের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে বর্ষার এ সময়ে ৪০০–৫০০ মণ ইলিশ আসত প্রতিদিন। শ্রমিকদের দম ফেলার ফুরসত থাকত না আড়তে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। ইলিশ শিকারের নিষেধাজ্ঞা প্রায় এক মাস আগে উঠে গেলেও দিনে ৫০ মণ ইলিশও আসছে না এ আড়তে।

যদিও মৎস্য অধিদপ্তর দাবি করেছে, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কেজি সাইজের ইলিশে দাম কমেছে এক হাজার টাকা। ভারতে রপ্তানির সুযোগ বন্ধ হওয়ায় আর বর্ষা বাড়লে পাড়া-মহল্লায় ইলিশ পাওয়া যাবে। দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

পোর্টরোড মৎস্য আড়তদার মালিক সমিতির সদস্য ইয়ার হোসন বলেন, ২৩ জুলাই ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এরপর প্রায় একমাস হতে চললেও জেলেরা নদী-সমুদ্রে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না।

নদীর পানিদূষণ, বৈরী আবহাওয়ার কারণে মাছে আসছে না বলে জানা তিনি। 'তারপরও আমরা আশা করছি, বৃষ্টি আরও বাড়লে মাছ বাড়তে পারে। মাছ না পাওয়া গেলে জেলেরা যেমন ঋণের চাপে পড়বেন, তেমনি আমরাও লোকসান গুনব।'

ক্রেতা মকবুল হোসেন বলেন, আষাঢ়-শ্রাবণ শেষ হয়ে এখন ভাদ্র মাস চলছে। এখনো ইলিশের বাজারে দামে আগুন। আজকে ইলিশ কিনতে এসে দেখি নিষেধাজ্ঞার সময়ে যে দামে বিক্রি হতো তেমনি।

'প্রতি বছর যে টিভি-পত্রিকায় দেখি ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে — তাহলে সে ইলিশ কোথায়?' প্রশ্ন করেন তিনি।

বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে প্রতিমণ এলসি সাইজের ইলিশ ৬০ হাজার, এক কেজির ইলিশ ৬৫ হাজার, ৫০০–৬০০ গ্রামের ইলিশ ৫৩ হাজার, জাটকা ৩৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে রূপাতলী, বাংলাবাজার ও নতুনবাজার ঘুরে দেখা গেছে, ৫০০ গ্রামের ইলিশ ১২৫০ থেকে ১৩০০, ৮–৯শ গ্রামের ইলিশ ১৬০০, এক কেজির ইলিশ ১৭৫০, দেড়কেজি ২২০০–২৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস

ইলিশ বিক্রেতা আরাফাত হোসেন বলেন, আড়তে মাছ না আসায় কেজিতে ১০০ থেকে দেড়শ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

'মাছের দাম নির্ভর করে মাছ আসার ওপরে। পরশু দিন আড়তে ১২টি ট্রাক এসেছিল। সেদিন কম ছিল। আজকে ৫টি ট্রাক এসেছে। মাছ নাই, তাই দামও বেড়েছে,' জানান তিনি।

ক্রেতা ইকবাল হোসেন বলেন, 'ফেসবুকে দেখলাম শিক্ষার্থীরা দাম কমিয়ে দিয়েছে। এসে দেখি দাম আগের মতই আছে। খুচরা বাজারে জাটকার কেজি বিক্রি হচ্ছে ৮শ থেকে ৮৬০ টাকায়। অন্য ইলিশের দাম জিজ্ঞেস করিনি। জাটকার দাম এত হওয়ায় তেলাপিয়া কিনে বাসায় ফিরছি।'

মৎস্য আড়ৎদার আক্তার হোসেন বলেন, 'মাছের ট্রলার-জেলে সব মিলিয়ে যে টাকা খাটিয়েছি, তা কিছুই উঠছে না। বাজারে মাছের দাম অনেক বেশি।'

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি মাছের উৎপাদন ঠিকই আছে দাবি করে বলেন, সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় এখন আর আড়তে আসতে হয় না জেলেদের।

'যেমন মেহেন্দীগঞ্জ, হিজলা, ভোলার জেলেরা মাছ শিকার করে হয় ঢাকা না হয় চাঁদপুরে নিয়ে যান। আবার বরগুনা, পটুয়াখালী এলাকার জেলেরা সড়ক পথে সরাসরি ঢাকায় পাঠাচ্ছেন। এজন্য স্থানীয় বাজারগুলোতে ইলিশ চাহিদার বেশি সরবারহ হচ্ছে না,' বলেন এ কর্মকর্তা।

জেলেদের হতাশ না হয়ে আরেকটু ধৈর্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, 'সরকার ইলিশ বিদেশে পাঠানো কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এতে করে স্থানীয় বাজারগুলোতে ইলিশের সরবরাহ বাড়বে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ইলিশ / বরিশাল / ইলিশের দাম / জাটকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net