Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জাবি উপ-উপাচার্য মোস্তফা ফিরোজের পদত্যাগ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
11 August, 2024, 04:25 pm
Last modified: 11 August, 2024, 04:29 pm

Related News

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান

জাবি উপ-উপাচার্য মোস্তফা ফিরোজের পদত্যাগ 

পদত্যাগপত্রে উপ-উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে তিনি পদত্যাগ করছেন। 
টিবিএস রিপোর্ট 
11 August, 2024, 04:25 pm
Last modified: 11 August, 2024, 04:29 pm
পদত্যাগ করা জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ পদত্যাগ করেছেন।

আজ রোববার (১১ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: সাহাবুদ্দিন এর নিকট পদত্যাগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পদত্যাগপত্রে উপ-উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে তিনি পদত্যাগ করছেন। 

দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন দাবি করে পদত্যাগপত্রে তিনি বলেন, গত একবছরে বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমানো, শিক্ষা গবেষণার প্রসার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাংকিং এ নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রয়াস নিয়েছি। আমি যখন দায়িত্ব পালন করি– তখন এ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগের পরীক্ষার ফলাফল পতকাশে ৪ থেকে ৬ মাস, এবং কোনো কোনো বিভাগে ৯ থেকে ১২ মাসেও ফলাফল প্রকাশ হতো না। আমার প্রচেষ্টায় এখন ১ থেকে ৩ মাসের মধ্যে সকল বিভাগের ফলাফল প্রকাশ হচ্ছে।

এছাড়া তিনি শিক্ষার মান উন্নয়নে আইকিউএসসি শক্তিশালীকরণ, বিশ্বমানের পাঠ্যক্রম তৈরীর ব্যবস্থা নেয়াসহ দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন বলে দাবি করেন। 

অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ হতে ১৯৮৮ সালে স্নাতক ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯২ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে যোগদান করেন। বিশ্ববিদ্যালয় অঙ্গনে কাজের মাধ্যমে কখনও হয়েছেন আলোচিত আবার কখনও সমালোচিত।

অধ্যাপক ফিরোজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রি অর্জন শেষে ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। বন্যপ্রাণী বাস্তুশাস্ত্র, ব্যবস্থাপনা এবং সংরক্ষণ নিয়ে ১৯৯০ সাল থেকে কাজ করে আসছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার প্রতিষ্ঠা করেন। এছাড়া একাধারে বিভাগীয় সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে অধ্যাপক মোস্তফা ফিরোজের বিরুদ্ধে ছিল নানা অনিয়মের অভিযোগ।

সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ শতাধিক আহত হন। এ ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রভোস্ট, প্রক্টর সহ প্রশাসনের সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

Related Topics

টপ নিউজ

জাবি / উপ-উপাচার্য / পদত্যাগ / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net