Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ঢাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2024, 08:40 am
Last modified: 08 August, 2024, 08:46 am

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

ঢাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক 

গতরাত সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছিনতাই, ডাকাতির খবর পাওয়া গেছে
টিবিএস রিপোর্ট
08 August, 2024, 08:40 am
Last modified: 08 August, 2024, 08:46 am
বুধবার গভীর রাতে লালমাটিয়া এলাকাবাসী রাস্তায় টহল দিচ্ছিলেন। ছবি: টিবিএস

বুধবার (৭ আগস্ট) সূর্য ডোবার পরপরই ঢাকা বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীবাসী।

মোহাম্মদপুর, জিগাটোলা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ীসহ একাধিক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদকর্মীরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছিনতাই, ডাকাতির খবর পাওয়া গেছে।

কিছু জায়গায় সেনাবাহিনীকে খবর দেওয়ার পর সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে; অনেক এলাকায় আবার স্থানীয়রাই নিজেদের এলাকার সুরক্ষা নিশ্চিতে টহল দল গঠন করেন।

রাজধানীর লালমাটিয়ায় রাতে রাস্তায় টহল দিচ্ছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নাগরিকদের মধ্যে যোগাযোগের মাধ্যমে এলাকাভিত্তিক এই টহল দলগুলো গঠন করা হয়।

গতরাতে অনেকই নিজের এলাকায় চুরি, ডাকাতির ঘটনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন।

সাংবাদিক আদিত্য সাহা নিলয় বলেন, "রাত ১১টার দিকে আমার এলাকার মসজিদে ঘোষণা করা হয়, এলাকায় ডাকাত পড়েছে।"

"মানুষ যেন তাদের ঘরের দরজা বন্ধ রাখে সে ঘোষণা দেওয়া হয়।"

টিবিএসের সাংবাদিক তাজুল ইসলামও তার এলাকা জাফরাবাদে একই ধরনের ঘোষণা দেওয়ার কথা জানান। 

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সেনাবাহিনী আগেই নাগরিক সহায়তার জন্য তাদের হেল্পলাইন নম্বর সরবরাহ করেছিল।  

জাফরাবাদ এলাকা পাহারা দিচ্ছেন স্থানীয়রা। ছবি: টিবিএস

সাংবাদিক নিলয় জানান, "বসিলায়, স্থানীয়রা নিরাপত্তা নিশ্চিত করতে লাঠি হাতে টহল দিচ্ছেন।"

তিনি বলেন, এর আগে স্থানীয় কয়েকজন সন্দেহভাজন ডাকাতদেরকে প্রস্তুত হতে দেখে তাদেরকে ধরার চেষ্টা করলেও তারা পালিয়ে যান।"

নিলয় বলেন, "রাত প্রায় সাড়ে ৩টার দিকে, কাছাকাছি একটি মসজিদ থেকে আরেকটি ঘোষণায় এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং যেকোনো সময় প্রতিরক্ষামূলক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।"

Related Topics

টপ নিউজ

ডাকাতি / ছিনতাই / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net