এক দফা ঘোষণার পরে শাহবাগ, ফার্মগেটে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা; পুলিশ মোতায়েন
শহীদ মিনার থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
ফার্মগেট মোড়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। ছবি: টিবিএস
কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা কর্মসূচি ঘোষণার পরে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগে অবস্থান করছেন। আজ রাত ৭টার দিকে শাহবাগ থানা ও মোড়ে তাদের জড়ো হতে দেখা গেছে। এরপর রাত পৌনে ৮টার দিকে ফার্মগেট মোড়েও অবস্থান নিয়েছেন তারা।
শাহবাগ থানার সামনে আন্দোলনকারীদের মানবশৃঙ্খল। ছবি: টিবিএস।
শহীদ মিনার থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।