Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
‘গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই’: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2024, 01:25 pm
Last modified: 15 August, 2024, 05:56 pm

Related News

  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • মালয়েশিয়াকে দ্রুত শ্রমবাজার খুলে দিতে, আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

‘গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই’: প্রধানমন্ত্রী

টিবিএস রিপোর্ট
03 August, 2024, 01:25 pm
Last modified: 15 August, 2024, 05:56 pm
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই।' 

তিনি আরও বলেন, 'আমি তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।'

এছাড়া রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে'।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন ব্যবস্থা বাতিল করা হয়েছে।'

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সারাদেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসার জন্য ইতিমধ্যে আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। 

আলোচনায় বসার জন্য দায়িত্ব পাওয়া নেতারা হলেন: অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে দায়িত্ব পাওয়ার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন বাহাউদ্দিন নাছিম। 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি টিবিএসকে বলেন, 'আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।'

তিনি বলেন, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।

তবে আন্দোলনকারীরা আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ বলেন, 'এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।'

তিনি আরও লেখেন, 'তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।

তিনি লেখেন, 'গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না।'

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / কোটা সংস্কার আন্দোলন / আন্দোলন / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • মালয়েশিয়াকে দ্রুত শ্রমবাজার খুলে দিতে, আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net