Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সমন্বয়কারীদের ‘জিম্মি’ করে বিবৃতি আদায়ের অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
29 July, 2024, 09:00 pm
Last modified: 29 July, 2024, 09:30 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

সমন্বয়কারীদের ‘জিম্মি’ করে বিবৃতি আদায়ের অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সরেজমিনে দেখা যায়, সোমবার বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি অভিভাবকদেরও কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।
সিলেট প্রতিনিধি
29 July, 2024, 09:00 pm
Last modified: 29 July, 2024, 09:30 pm
ছবি: টিবিএস

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 'জিম্মি' করে বিবৃতি আদায়, সারাদেশে গুম-হত্যার বন্ধ করা, মামলা প্রত্যাহার ও অপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি করেন তারা।

সরেজমিনে দেখা যায়, সোমবার বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন, টেকনিক্যাল ইনস্টিটিউট, এম সি কলেজে, সিলেট সরকারি কলেজ, মদন মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

এ সময় শিক্ষার্থীরা 'হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না', 'মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না', 'ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই', ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই' ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আমার ছেলে-মেয়েদের পুলিশ হামলা করছে, গুলি করে মারছে, ঘরে আর বসে থাকতে পারছি না। তাই তাদের সাথে আন্দোলনে চলে এসেছি। এখন পুলিশ কিংবা অন্য যেই আসে আমরা তাদের প্রতিহত করব।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সমন্বয়ক ফয়সাল আহমেদ বলেন, 'আমাদের সমন্বয়কদের জিম্মি করে তুলে নেওয়া হয়েছে, শারীরিক ও মানসিক নির্যাতন করার পর রবিবার রাতে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের ভুয়া বিবৃতি পাঠ করানো হয়। ছাত্র সমাজ তা প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।'

আন্দোলনে যুক্ত থাকায় পরিবারের সদস্যদের গুম-হত্যার হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে তিনি বলেন, 'আমরা কোথাও নিরাপদ বোধ করছি না। আমাদের পরিবারও নিরাপদে নেই। তারা আমাদের ও আমাদের পরিবারকে নানাভাবে হত্যার হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে। তাদের বলতে চাই- ন্যায্য অধিকার আদায়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মাঠে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।

কর্মসূচিতে থেকে তিনি কোটা আন্দোলনের ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহতে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান। 
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিক্ষোভ / কোটা আন্দোলন / সিলেট / শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net